ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের বর্জ্যের দুর্গন্ধ নিয়ন্ত্রণের উদ্যোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানো রোধে বিকল্প ব্যবস্থা হিসেবে বর্জ্যের স্তূপগুলো কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এতে দুর্গন্ধ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশদূষণ কমবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে খাড়া জোড়া এলাকায় মহাসড়কের এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈর পৌরসভার একটি প্রথম সারির পৌরসভা হলেও নামমাত্র। দীর্ঘদিন পৌরসভা গঠিত হলেও ময়লার ড্রাফিং ব্যবস্থা করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। পৌরবাসী কাছ থেকে প্রতি মাসে ময়লা বাবদ টাকা নিলেও ওইসব ময়লা-আবর্জনা ফেলা হয়েছে মহাসড়কের পাশে। ফলে ওই মহাসড়কে চলাচলকারীরা দুর্গন্ধে অতিষ্ঠ। এমনি দৃশ্য চোখে পড়ে উপজেলার খাড়াজোড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দীর্ঘ এলাকাজুড়ে বর্জ্যের স্তূপ। এসব বর্জ্য কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও আশপাশের বাসিন্দাদের দুর্গন্ধের ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে দীর্ঘমেয়াদে বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত বর্জ্য অপসারণ করে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

কালিয়াকৈর পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন জানান, মহাসড়কের পাশে ময়লার স্তূপের দুর্গন্ধে মানুষের রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া ওই স্থানে কেউ যেন ময়লা ফেলতে না পারে, তার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং দ্রুত ময়লাগুলো অন্য স্থানে সরিয়ে নেওয়া হবে। পৌরসভার কিছু ঠিকাদারের বিরুদ্ধে রাতের আঁধারে ময়লা ফেলার অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য জায়গার থেকেও রাতে মহাসড়কের পাশে ময়লা ফেলে যায়। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
তালাবদ্ধ ঘরে অঙ্গার তরুণ, পরিবারের অভিযোগ পুড়িয়ে হত্যা
গাজীপুরে জুটের গোডাউনে আগুন
গাজীপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার