ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু জন্ম দেয় নবজাতক, সেই আসামির যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়া (৫৫) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রশিদ মিয়া মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের বাসিন্দা।

টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পিপি খন্দকার রোকুনুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২৪ সালে ১৪ এপ্রিল ১৪ বছরের এক শিশু তার দাদিকে ডাকার জন্য পুকুর পাড়ে যায়। এসময় রশিদ মিয়া কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনায় শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ভিকটিম তার বাবার বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয়।

এ ঘটনায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। ডিএনএ পরীক্ষার রিপোর্টে রশিদ মিয়া ভিকটিমের কন্যাসন্তানের জৈবিক বাবা বলে তথ্য আসে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’, পুলিশকে শিবির নেতার হুমকি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন মামলার আসামি ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান ফেসবুকে পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’
‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’, পুলিশকে শিবির নেতার হুমকি
কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা
পরিবারসহ কক্সবাজার ভ্রমণে গিয়ে পাঁচ দিন পর ফেরার পথে বাসে তল্লাশি চালিয়ে বরিশালের কেডিসি বস্তির পাঁচ মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আগের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা
নিষেধাজ্ঞার শেষ সময়ে জালে ইলিশ ‘হাসলেও’ জেলেদের চোখে পানি
গত কয়েক দিন ধরে বলেশ্বর নদীতে তুলনামূলক ভালো ইলিশ ধরা পড়ছে। একের পর এক ট্রলার ঘাটে ফিরছে। এতে জেলে, পাইকার ও আড়তদারদের মধ্যে বেড়েছে কর্মচাঞ্চল্য। তবে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীসহ উপকূলীয় এলাকায় শুরু হচ্ছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এতে একদিকে শেষ সময়ে ইলিশ পেয়ে স্বস্তি ফিরেছে জেলেদের মধ্যে, অন্যদিকে দীর্ঘ সময় কর্মহীন থাকার চিন্তায় দুশ্চিন্তায় পড়েছেন ঋণগ্রস্ত অনেক জেলে।
নিষেধাজ্ঞার শেষ সময়ে জালে ইলিশ ‘হাসলেও’ জেলেদের চোখে পানি
এক বাড়িকে সুবিধা দিতে ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে একটি বাড়ির সামনে ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর প্রকল্পের প্রয়োজনীয়তা ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এক বাড়িকে সুবিধা দিতে ৪১ লাখ টাকার সেতু!
মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।
মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল
আরও পড়ুন
যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যার চেষ্টা, অতঃপর...
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলে ট্রাকচালককে কুপিয়ে হত্যা