ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শিশুর রক্তক্ষরণের কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি জুলহাস ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।‎

গ্রেপ্তার জুলহাস ইসলাম পৌর শহরের পুকুরপাড় গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আসামি জুলহাস ভয় দেখিয়ে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে। পরদিন শিশুটির রক্তক্ষরণ হলে পরিবারের কাছে ধর্ষণের কথা স্বীকার করে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ‎‎ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেল ৫টায় পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্যাসের সন্ধান মিলেছে নোয়াখালীর নতুন কূপে, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুদ ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
গ্যাসের সন্ধান মিলেছে নোয়াখালীর নতুন কূপে, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
এবার দলীয় পদ হারালেন ‘ছোবল মারা’ বাঘের ভয় দেখানো সেই জসিম
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বিতাকারী এবং গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে গণঅধিকার পরিষদ।
এবার দলীয় পদ হারালেন ‘ছোবল মারা’ বাঘের ভয় দেখানো সেই জসিম
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, ১৭ দিনেও সন্ধান মেলেনি শিমুর
শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হওয়ার ১৭ দিনেও সন্ধান মেলেনি সাবরিনা আক্তার শিমু (১৫) নামে এক কিশোরীর। এদিকে মেয়ের নিখোঁজের পর থেকে দুশ্চিন্তা ও শোকে ভেঙে পড়েছিলেন তার মা। এরই মধ্যে স্ট্রোক করে মারা গেছেন তিনি।
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, ১৭ দিনেও সন্ধান মেলেনি শিমুর
বিএসএফের বড় অপচেষ্টা রুখে দিলো বিজিবি
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত ওই সাতজন ভারতে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
বিএসএফের বড় অপচেষ্টা রুখে দিলো বিজিবি
আরও পড়ুন
৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’ হলেন মামুন
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সার মজুত করায় পদ হারালেন জামায়াত নেতা
শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা