ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: আরটিভি

মেধা, পরিশ্রম আর অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে চাঁদপুরের কচুয়ায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৩ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার দিয়ে সম্মাননা জানানো হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য শামীম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার নিজের কঠোর পরিশ্রমের পাশাপাশি পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অবদান রয়েছে। জিপিএ-৫ অর্জনই শিক্ষাজীবনের শেষ সাফল্য নয়; বরং এটি ভবিষ্যতের বড় স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। মেধাবী শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন খন্দকার, আকতার খানসহ আরও অনেকে।

এ সময় রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি আশরাফুল আলম রিজন, সাধারণ সম্পাদক অজিত সাহা, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান, প্রচার সম্পাদক ফজলে রাব্বিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের কৃতিত্ব বাবা-মা ও শিক্ষকদের প্রতি উৎসর্গ করেন। ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তারা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পরে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রিয়জনদের উপস্থিতিতে সম্মাননা গ্রহণের সময় শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। এমন আয়োজন মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে বলে মনে করেন আয়োজকরা।

রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় আরও বড় স্বপ্ন দেখার আহ্বান জানানো হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
চবিতে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ছাত্রশিবির
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ