ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
ইমন ভট্র। ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্র কুঠিরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমন ভট্র একই এলাকার দুঃখ হরণ ভট্রের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্র আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর ঢাকা থেকে অসুস্থ ৯ মাস বয়সী মেয়ে ইচ্ছেকে দেখতে তিনি নিজ বাসায় যান। পরে রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর একদিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জরাজীর্ণ ঘরেই ধান নিয়ে গবেষণা, ২১ বছরে ২৫ জাত উদ্ভাবন সেন্টু হাজংয়ের
আধুনিক গবেষণাগার কিংবা উন্নত প্রযুক্তির সুযোগ-সুবিধা ছাড়াই সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষক সেন্টু চন্দ্র হাজং ধানের নতুন জাত উদ্ভাবনে এক অনন্য নজির স্থাপন করেছেন। 
জরাজীর্ণ ঘরেই ধান নিয়ে গবেষণা, ২১ বছরে ২৫ জাত উদ্ভাবন সেন্টু হাজংয়ের
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর
যশোরের মণিরামপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। 
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকড, ঘটনা কী
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসাসামগ্রী কেনার ই-টেন্ডার প্রক্রিয়ায় কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। দুবার দরপত্র আহ্বান করেও ঠিকাদারদের অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না।
৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকড, ঘটনা কী
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
কুড়িগ্রামে ট্রাকচাপায় ৫ মৃত্যুর ঘটনায় আত্মগোপনে থাকা চালক গ্রেপ্তার
হাতিয়ায় সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ
সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর...