ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকড, ঘটনা কী

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম
ছবি: আরটিভি

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসাসামগ্রী কেনার ই-টেন্ডার প্রক্রিয়ায় কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। দুবার দরপত্র আহ্বান করেও ঠিকাদারদের অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না।

সময়মতো নতুন করে চিকিৎসাসামগ্রী কেনা সম্ভব না হওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে ওষুধের সংকট। এতে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসা নিতে আসা রোগীরা।

সিভিল সার্জনের কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরে হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী কেনার জন্য গত ১৫ সেপ্টেম্বর প্রথম দফায় ই-টেন্ডার আহ্বান করা হয়। দরপত্র আহ্বানের পর অনলাইন ব্যবস্থায় সমস্যা দেখা দিলে প্রথম দফার দরপত্র বাতিল করে ১০ অক্টোবর দ্বিতীয় দফায় আবারও ই-টেন্ডার আহ্বান করা হয়। তবে দ্বিতীয় দফাতেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে সাধারণ ঠিকাদাররা দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না।

মাদারীপুরের ঠিকাদার মাসুদ সরদার বলেন, ২৫ অক্টোবর দুপুরে ই-টেন্ডারে অংশ নেওয়ার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘ক্যানসেলড’ লেখা দেখাচ্ছিল। তার দাবি, দুই দফাতেই একই ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরের জুন পর্যন্ত দরপত্রের মাধ্যমে কেনা চিকিৎসাসামগ্রী ও ওষুধের মজুত প্রায় শেষ হয়ে আসায় সংকট আরও তীব্র হয়েছে। নতুন অর্থবছরের কেনাকাটা সময়মতো সম্পন্ন না হওয়ায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে।

‘নিরাপদ চিকিৎসা চাই’ মাদারীপুর শাখার সভাপতি আইনজীবী মশিউর রহমান পারভেজ বলেন, হাসপাতালে অনিয়মের অভিযোগ নতুন নয়। পরপর দুই দফায় দরপত্র প্রক্রিয়ায় একই ধরনের সমস্যা কেন হলো, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়ায় হাসপাতালের সব ধরনের সামগ্রী কেনার দাবি জানান তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অখিল সরকার বলেন, টেন্ডার প্রক্রিয়া দুই দফায় আহ্বান করা হলেও দুবারই কারিগরি সমস্যায় পড়তে হয়েছে। এতে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী কেনার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা কঠিন হয়ে পড়বে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. খলিলুজ্জামান বলেন, দরপত্র প্রক্রিয়ায় কারিগরি সমস্যা হয়েছে। জেলা সিভিল সার্জন মো. শরীফুল আবেদীন কমল ১৫ দিনের ছুটিতে রয়েছেন। তাঁর ছুটি শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

নিয়মিত সিভিল সার্জন শরীফুল আবেদীন কমলের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জরাজীর্ণ ঘরেই ধান নিয়ে গবেষণা, ২১ বছরে ২৫ জাত উদ্ভাবন সেন্টু হাজংয়ের
আধুনিক গবেষণাগার কিংবা উন্নত প্রযুক্তির সুযোগ-সুবিধা ছাড়াই সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষক সেন্টু চন্দ্র হাজং ধানের নতুন জাত উদ্ভাবনে এক অনন্য নজির স্থাপন করেছেন। 
জরাজীর্ণ ঘরেই ধান নিয়ে গবেষণা, ২১ বছরে ২৫ জাত উদ্ভাবন সেন্টু হাজংয়ের
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর
যশোরের মণিরামপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। 
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
১০ বছরের শিশুকে ধর্ষণ, মায়ের মামলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইয়াসিন মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। 
১০ বছরের শিশুকে ধর্ষণ, মায়ের মামলা
আরও পড়ুন
হাসপাতালের ৮ তলা থেকে নিচে তাকায় কিশোরী, মুহূর্তেই ‘সব শেষ’
সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরি, অভিযুক্তকে ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি