ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সবার অগোচরে গলায় ফাঁস নিলেন ‘মাদকাসক্ত’ যুবক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
নিহত ইমরান হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামে ইমরান হোসেন (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কচুয়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিলাস্থান গ্রামের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান ওই গ্রামের রবিউল্লাহর ছেলে। তার স্ত্রী ও দুই বছরের এক ছেলে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেও ইমরান পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেন। পরে রাতের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহতের বাবা রবিউল্লাহ বলেন, আমার ছেলে খুব ভালো ছিল। মঙ্গলবার রাতেও পরিবারের সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছে। পরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা বুঝতে পারছি না। তবে এলাকার কিছু উচ্ছৃঙ্খল যুবকের সাথে সে মেলামেশা করত।

স্থানীয়দের ভাষ্য, ইমরান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাদের ধারণা, মাদকাসক্তির পাশাপাশি ব্যক্তিগত দেনা-পাওনা ও নানা দুশ্চিন্তাও তার জীবনে চাপ তৈরি করে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি আবাসন কোম্পানির অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাজমিনের বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার মা। তাজমিনের মায়ের বক্তব্য, মেয়ের বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কা থেকে প্রায় ছয় মাস স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, খোঁজখবর নিতেন নিয়মিত। সবশেষ গতকাল বিকাল ৪টার দিকে মেয়ের সাথে কথা বলেও জানতে চেয়েছিলেন বান্ধবীর নাম ও বাসার ঠিকানা।  এ সময় তিনি বলেছিলেন, ‘তোর বান্ধবীর নাম বল, বাসার ঠিকানা বল, বাসায় গিয়ে নিয়ে আসব।’ কিন্তু মায়ের সেই উদ্বেগ আর সতর্কতা কোনো কাজে এল না। কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকাল ৪টার দিকে তাজমিনের সাথে মায়ের সর্বশেষ কথা হয়। কথোপকথনের একপর্যায়ে মা মেয়ের বান্ধবীর নাম ও বাসার ঠিকানা জানতে চান। তাঁকে বাসায় ফিরিয়ে আনার কথাও বলেন। কিন্তু এরপর তাজমিনের সাথে কী ঘটেছিল, কীভাবে সে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছাল এবং কারা তার সাথে ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মেয়ের চলাফেরা ও বন্ধুত্ব নিয়ে আগে থেকেই সতর্ক ছিলেন মা। বান্ধবীকে ভালো মনে না হওয়ায় প্রায় ছয় মাস তাজমিনকে স্কুলে যেতে দেননি বলে জানিয়েছেন তিনি। মেয়েকে চোখে চোখে রাখার চেষ্টা করতেন। সেই মেয়ের এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে যে বান্ধবীকে ঘিরে মায়ের উদ্বেগ ছিল, তার সাথে তাজমিনের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। আরটিভি/এসআর  
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
আরও পড়ুন
মেয়ের জন্মদিনের কেক কিনতে যান বাবা, অতঃপর...
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও