ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তায় কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের মারধর

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে একটি বাড়ির বাসিন্দাদের অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে আলী আশরাফ শিমুলের বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) সকালে ওই বাড়ির বাগান থেকে অসংখ্য সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গাছ কাটায় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় রোকেয়া বেগম (৬৫) ও আমেনা আক্তার শিউলী (৩৮) নামে দুই নারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি আলী আশরাফ শিমুল দায়চারা গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের চলাচলের পথে কাঁটাতারের বেড়া দেন। প্রশাসন যাতে ওই বেড়া সরাতে না পারে, সে জন্য তিনি নিজেই আদালতে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে মামলা করেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে বাগান থেকে অসংখ্য সুপারি গাছ কেটে ফেলা হয়। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত হন।

এ ব্যাপারে আমেনা আক্তার শিউলী জানান, দীর্ঘদিনের চলাচলের পথে কোনো কারণ ছাড়াই গত ৬ সেপ্টেম্বর আলী আশরাফ শিমুল কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। এতে তাদেরসহ পুরো বাড়ির লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন।

প্রতিকার পেতে তিনি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে লিখিত আবেদন করেন। পরে ভূমি অফিস কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে তাদের পক্ষে রায় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এবং কাঁটাতারের বেড়া যাতে সরানো না যায়, সে জন্য আলী আশরাফ শিমুল চাঁদপুর আদালতে মামলা করেন বলে অভিযোগ করেন তিনি।

শিউলী আরও জানান, শনিবার তাদের সম্পত্তির বাগান থেকে সুপারি গাছ কেটে নেওয়ার সময় বাধা দিলে তার ও তার শাশুড়ির ওপর হামলা করা হয়। এ ঘটনায় তার শাশুড়ি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে ভূমি অফিস থেকে একাধিকবার শুনানির নোটিশ পাঠানো হলেও আলী আশরাফ শিমুল উপস্থিত হননি বলে জানা গেছে। পরে গত ১১ নভেম্বর তিনি নিজেই চাঁদপুর দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন।

এ বিষয়ে আলী আশরাফ শিমুল বলেন, এই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা জারির জন্য মামলা করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এসকেডি/ আরটিভি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেলেন অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বিপ্লব হোসেন মারা গেছেন।
মারা গেলেন অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
রংপুর জেলার পীরগাছায় পানি শুন্য তিস্তা নদীর চরে সেতু নির্মাণের দাবিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা।
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
বিকাশকর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা
গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের কর্মীদের প্রাইভেটকার আটক করে তিন কোটি টাকা লুট এবং গুলি করে তিন কর্মীকে আহত করার ঘটনার জড়িত এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
বিকাশকর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
দালালের উপযুক্ত বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়ে প্রতারকদের বিচার এবং নিরাপদ বিদেশযাত্রার আকুতি জানিয়ে একটি চিঠি লিখেছেন এক বিদেশগামী। চিঠিটি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
দালালের উপযুক্ত বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
আরও পড়ুন
পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন
চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার