ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রচারের পর রাঙ্গাবালী ভূমি কর্মকর্তা বরখাস্ত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পিএম
আব্দুস সোবাহান : ছবি আরটিভি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে নামজারির জন্য সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নিয়ে আরটিভিতে সংবাদ প্রচারের পর সংশ্লিষ্ট ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুস সোবাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। তিনি জানান, বিধি অনুযায়ী আব্দুস সোবাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং লিখিত জবাবও নেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর আরটিভিতে প্রচারিত প্রতিবেদনে রাঙ্গাবালী ভূমি অফিসে নামজারির জন্য সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, নামজারির সরকারি নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকা হলেও চারটি নামজারির জন্য ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগকারী মহিউদ্দিন খন্দকারের দাবি, ছয়টি দলিলের নামজারির জন্য ভূমি অফিসে গেলে প্রথমে তার কাছে ৭০ হাজার টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির মাধ্যমে চারটি নামজারির জন্য ২০ হাজার টাকায় সমঝোতা হয়। এর মধ্যে ১০ হাজার টাকা নগদ দেওয়ার কথাও তিনি জানান।

আরটিভির হাতে আসা ভিডিওতে অভিযুক্ত কর্মকর্তার হাতে নগদ টাকা তুলে দেওয়া এবং পরে তাকে সেই টাকা গুনতে দেখা যায়। ভিডিওতে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থের বিষয়েও কথোপকথন শোনা যায়।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
আরটিভিতে সংবাদ প্রকাশ: এনসিপিতে পদ পাওয়া সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
এক বাড়িকে সুবিধা দিতে ৪১ লাখ টাকার সেতু!