ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ এএম
ভিডিওতে নগদ টাকা তুলে দেয়ার প্রমাণ পাওয়া গেছে। ছবি: আরটিভি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে নামজারি করতে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে। এক ব্যক্তির অভিযোগ, চারটি নামজারির জন্য তার কাছে প্রথমে ৭০ হাজার টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির মাধ্যমে ২০ হাজার টাকায় সমঝোতা হয়। এ সময় নগদ টাকা গ্রহণ ও গোনার একটি ভিডিও পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুস সোবাহান।

অভিযোগকারী মহিউদ্দিন খন্দকার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়াচর চর গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ২০ মে ভূমি মেলার সময় ছয়টি দলিলের নামজারির বিষয়ে রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুস সোবাহানের কাছে যান। তার অভিযোগ, শুরুতেই ছয়টি নামজারির জন্য ৭০ হাজার টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির একপর্যায়ে দুটি দলিল বাদ দিয়ে চারটি নামজারির জন্য ২০ হাজার টাকায় সমঝোতা হয়।

মহিউদ্দিনের দাবি, সমঝোতা অনুযায়ী তিনি প্রথমে ১০ হাজার টাকা নগদ দেন। বাকি ১০ হাজার টাকা কাজ শেষ হওয়ার পর দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চারটি আবেদন নিষ্পত্তি হয়নি। এর মধ্যে একটি নামজারি সম্পন্ন হলেও বাকি আবেদনগুলো ঝুলে আছে বলে অভিযোগ তার।

আরটিভির হাতে আসা ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তির হাতে নগদ টাকা তুলে দেওয়া হচ্ছে। পরে ওই ব্যক্তি টাকা গুনে নিজের কাছে রাখছেন। ভিডিওতে নামজারি ও অতিরিক্ত অর্থ দেওয়ার বিষয়ে কথোপকথনও শোনা যায়।

সরকারি নির্ধারিত হিসাবে একটি নামজারির ফি ১ হাজার ১৭০ টাকা। অভিযোগটি সত্য হলে চারটি নামজারির জন্য সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবির বিষয়টি প্রশ্নের মুখে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাঙ্গাবালী ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুস সোবাহান অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, মহিউদ্দিন খন্দকার তার কাছে আসেননি এবং সংশ্লিষ্ট কাগজপত্রও তার কাছে জমা দেওয়া হয়নি। অভিযোগের বিষয়টিও তার জানা নেই বলে দাবি করেন তিনি।

নামজারির মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগের সত্যতা তদন্তেই স্পষ্ট হবে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সেবাপ্রত্যাশীরা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে সুমাইয়া আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে তাদের এই বিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। নথিপত্র সূত্রে জানা যায়, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে একটি হলফনামা দেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর নিজের নতুন নাম রাখেন আব্দুর রহমান। তবে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। তার বাবা মুক্তার হোসেন এবং মা তাসলিমা আক্তার। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চীনা নাগরিক আব্দুর রহমানের সঙ্গে সুমাইয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে তাদের পরিচয় কীভাবে, কখন থেকে প্রেমের সম্পর্কের সূচনা এবং বিয়ের আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভিন্ন দেশের দুই নাগরিকের ভালোবাসা থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে লক্ষ্মীপুরে এসে নতুন জীবন শুরু করা এই দম্পতিকে ঘিরে এলাকায় চলছে আলোচনা। আরটিভি/এসকে
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর শুরু হয়েছে দানের অর্থ গণনার কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক মানুষ।
৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
আরও পড়ুন
ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
ঘুষের অভিযোগে রংপুর বদলি, পাঁচ মাস পর আবারও ঢাকায় সেই সমবায় কর্মকর্তা