ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে জেলের জালে মিলল ‘রাজা’ ইলিশ, বিক্রি ৭২০০ টাকায়

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
ছবি: আরটিভি

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ (রাজা ইলিশ) ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা হিসেবে মাছটি কিনে নেন কুয়াকাটা মা-মনি ফিশের ম্যানেজার মিজান।

মাছটি নিয়ে আসা জেলে সোহরাফ গাজী জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পায়রা বন্দর সংলগ্ন পাইপ বয়ার গভীর সমুদ্রে জাল ফেলেছিলেন তিনি। জাল তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটি উঠে আসে। পরে বুধবার সকাল ৯টার দিকে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মৎস্য আড়তে নিয়ে যান তিনি।

সোহরাফ গাজী আরও জানান, প্রায় এক দশক ধরে বঙ্গোপসাগরের গভীরে গিয়ে মাছ ধরছেন তিনি। তার ভাষ্য, সাধারণত এত বড় ইলিশ জালে পাওয়া যায় না। প্রায় সাত বছর পর এবার আবার বড় আকৃতির একটি ইলিশ পেয়েছেন তিনি।

মাছটির ক্রেতা কুয়াকাটা মিজান বলেন, বাজারে বর্তমানে এ আকারের ইলিশ খুব বেশি পাওয়া যায় না। এ কারণে নিলামে মাছটি কিনেছি। মাছটি শরীয়তপুরের এক প্রবাসীর ভাইয়ের বাড়িতে পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, বড় ইলিশ বাজারে উঠলেও এর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. রাজীব সরকার জানান, বড় ইলিশের সংখ্যা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। ছোট ইলিশ নির্বিচারে আহরণ, নদীর পানিপ্রবাহ কমে যাওয়া, বাঁধ ও স্লুইসগেটের কারণে অভিবাসনে বাধা, অবৈধ জালের ব্যবহার এবং সহ-ব্যবস্থাপনার ঘাটতি বড় ইলিশের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।

এ ছাড়া পানি দূষণ, প্ল্যাঙ্কটনের স্বল্পতা, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার পরিবর্তনের মতো পরিবেশগত বিষয়গুলোও ইলিশের প্রজনন ও খাদ্য সরবরাহে প্রভাব ফেলছে বলে জানান তিনি।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, গভীর সমুদ্রে এ ধরনের বড় ইলিশ ধরা পড়া ইতিবাচক বিষয়। এটি ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার সুফলের একটি দিক হতে পারে। বড় ইলিশে তুলনামূলক বেশি ফ্যাট থাকায় এতে ওমেগা-৩ ও বিভিন্ন ভিটামিন পাওয়া যায়। জালের প্রশস্ততা বাড়ানো গেলে ভবিষ্যতে আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উত্তরপত্রে মোবাইল নম্বর পেয়ে শিক্ষার্থীকে বাসায় ডাকেন শিক্ষক, অতঃপর...
এসএসসি পরীক্ষার উত্তরপত্রে মোবাইল নম্বর পেয়ে এক শিক্ষার্থীকে বাসায় ডেকে টাকার বিনিময়ে পাস করার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর হাজী জমির উদ্দীন সাফিনা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক সেকেন্দার আলীর বিরুদ্ধে।
উত্তরপত্রে মোবাইল নম্বর পেয়ে শিক্ষার্থীকে বাসায় ডাকেন শিক্ষক, অতঃপর...
রক্তমাখা হাঁসুয়া হাতে চায়ের দোকানে গিয়ে নিজেকে ‘মুক্ত’ ঘোষণা করলেন জহুরুল, ঘটনা কী
রাজশাহীর বাঘায় জুসি বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের (৩৫) বিরুদ্ধে।
রক্তমাখা হাঁসুয়া হাতে চায়ের দোকানে গিয়ে নিজেকে ‘মুক্ত’ ঘোষণা করলেন জহুরুল, ঘটনা কী
বাস না পেয়ে প্রাইভেটকারে উঠে ‘সব’ হারালেন যুবক
ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকারে তুলে এক ব্যক্তির হাত-পা ও চোখ বেঁধে মারধর, ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই মুঠোফোনে থাকা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে তার দুটি ব্যাংক হিসাব থেকে আরও দেড় লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
বাস না পেয়ে প্রাইভেটকারে উঠে ‘সব’ হারালেন যুবক
কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়া তার স্ত্রী হনুফা বেগম এবং পালিত মেয়ে ইতিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
ডোপ টেস্টের খবর শুনেই পালালেন পুলিশ কর্মকর্তা মামুন
মাদক শনাক্তকরণের (ডোপ টেস্টে) খবর শুনে দুদিন ধরে গা ঢাকা দিয়েছেন চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন উর রশিদ। 
ডোপ টেস্টের খবর শুনেই পালালেন পুলিশ কর্মকর্তা মামুন
আরও পড়ুন
আরটিভিতে সংবাদ প্রচারের পর রাঙ্গাবালী ভূমি কর্মকর্তা বরখাস্ত
১১৫০ টাকার কাজের জন্য চাইলেন ৭০ হাজার, সেই তহশিলদারকে শোকজ
ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য
২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা