ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জিওব্যাগেও থামছে না পদ্মার ভাঙন, ঝুঁকিতে কবরস্থান-বাজার-স্কুলসহ পাঁচ শতাধিক পরিবার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম
ছবি: আরটিভি

রাজবাড়ীর গোয়ালন্দে জিওব্যাগ ফেলেও থামানো যাচ্ছে না পদ্মা নদীর ভাঙন। তীব্র স্রোতে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় কবরস্থান, বাজার, স্কুল, উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ পাঁচ শতাধিক পরিবার ও শত শত হেক্টর তিন ফসলি কৃষিজমি ঝুঁকিতে পড়েছে। ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা নদীশাসনের মাধ্যমে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে তীব্র স্রোতে ভাঙনের তীব্রতাও বেড়েছে। এতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় নতুন করে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন পদ্মাপারের পাঁচ শতাধিক বাসিন্দা। গত দুই থেকে তিন দিনের ভাঙনে নদীপাড়ের প্রায় ৫০ থেকে ৬০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে।

ভাঙনের মুখে পড়েছে একটি কবরস্থান, শত শত হেক্টর তিন ফসলি কৃষিজমি ও বসতবাড়ি। দ্রুত পদক্ষেপ না নিলে পার্শ্ববর্তী মুন্সিবাজার, মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ শতাধিক পরিবার ভাঙনের কবলে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভাঙন প্রতিরোধে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গত দুই বছরে সেখানে ঠিকাদারের মাধ্যমে অন্তত ২৪ হাজার জিওব্যাগ ফেলেছে। কিন্তু সেগুলো কোনো কাজেই আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙনে জিওব্যাগসহ নদীতে ধসে গেছে। চলতি বছরও ইতোমধ্যে ওই এলাকায় ৬ হাজার জিওব্যাগ ফেলা হয়েছে। বালুভর্তি জিওব্যাগ নদীতে ফেলার কাজও অব্যাহত রয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান অপরিকল্পিত ও দায়সারাভাবে নিম্নমানের বালু দিয়ে জিওব্যাগ ভর্তি করে নদীতে ফেলছে। এ কারণে জিওব্যাগগুলো এখন নদীতে ধসে যাচ্ছে। নতুন করে নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে তিন ফসলি জমি ও রাস্তা।

দৌলতদিয়া ও দেবগ্রাম এলাকার নদীশাসন আন্দোলনের সদস্যসচিব মো. জামাল মুন্সি বলেন, অপরিকল্পিতভাবে জিওব্যাগ ফেলায় তা কোনো কাজেই আসছে না। ফলে বস্তাগুলো এখন নদীতে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে আমরা দাবি করে আসছি, শুষ্ক মৌসুমে নদীর তলদেশ থেকে জিওব্যাগ ফেলে নদীভাঙন প্রতিরোধের কাজ করা হোক।

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড আমাদের কথায় কর্ণপাত করেনি। তারা ভরা বর্ষায় নদীভাঙন শুরু হলে জরুরি ভিত্তিতে নদীর তীর ঘেঁষে উপরিভাগে জিওব্যাগ ফেলে। এতে তেমন কোনো কাজ হয় না। আমরা দ্রুত টেকসই ও মজবুত নদীশাসনের দাবি করছি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিন দেখা গেছে, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। যেসব স্থানে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছিল, সেসব জিওব্যাগ নদীগর্ভে চলে যাচ্ছে।

এ সময় লোকমান সরদার, মোজাম্মেল শেখ, শহিদুল ইসলাম, নাজমুল শেখ, মজিদ সরদার ও আমেনা খাতুনসহ কয়েকজন অভিযোগ করে বলেন, নদীর নিচ থেকে বস্তা না ফেলায় স্রোতের টানে ওপরের বস্তাগুলো ধসে যাচ্ছে। ইতোমধ্যে তাদের অনেকের ভিটেমাটি বিলীন হয়ে গেছে। অনেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. তাজমিনুল রহমান বলেন, দেবগ্রামে নদীভাঙনের স্থান তারা পরিদর্শন করেছেন। সেখানকার কবরস্থান ও বসতবাড়ি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা চাওয়া হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুতই জিওব্যাগ অথবা টিউবব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা যাবে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাটে ৩০০ মিটার এলাকায় এক হাজার জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে। এতে সাময়িকভাবে হলেও দৌলতদিয়া ঘাটের ভাঙন কমেছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা বলেন, নদীভাঙনের বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ভাঙনকবলিত এলাকায় কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে এক অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে মেয়ের সঙ্গে দেখা করতে খুলনায় আসেন তিনি। সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৭টার দিকে গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। আরটিভি/টিআর
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
পকেট খরচের জন্য ৪ মাসের ভাগ্নেকে বিক্রি, গ্রেপ্তার মামা
দিনাজপুরের পার্বতীপুরে পকেট খরচের টাকা জোগাড় করতে চার মাস বয়সী আপন ভাগ্নেকে মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
পকেট খরচের জন্য ৪ মাসের ভাগ্নেকে বিক্রি, গ্রেপ্তার মামা
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা কর্তনের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের করা মন্তব্যের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
আরও পড়ুন
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
৭ বছরের শিশুকে ঘরে নিয়ে যান হবি, অতঃপর...