ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে চুনা কারখানা : ছবি আরটিভি

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কাঠ ও পাথর পুড়িয়ে চুন উৎপাদনের অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, মহাসড়কের পাশে চুল্লি তৈরি করে দীর্ঘদিন ধরে কাঠ ও পাথর পোড়ানো হচ্ছিল। এতে চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল বলে জানায় প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং চুল্লির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে ভেকু দিয়ে কারখানার চুল্লিসহ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন, গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া এবং গজারিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর একই কারখানার বিরুদ্ধে প্রথম দফায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় কারখানাটির বৈধ কাগজপত্র না থাকা ও আইন লঙ্ঘনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে পরবর্তী সময়ে আবারও কার্যক্রম চালু করা হলে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে চুল্লিসহ পুরো অবকাঠামো ধ্বংস করা হয়।

গজারিয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া বলেন, প্রতিষ্ঠানটিকে পূর্বেও সতর্ক করা হয়েছিল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ সাজা দেওয়া হলেও তারা আদেশ অমান্য করে পুনরায় কার্যক্রম চালু করে। আইন অনুযায়ী এবার চুল্লি ধ্বংস করে দেওয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মতান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ধামরাই উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান
একসময় পোলট্রি বিপ্লবের কেন্দ্র এখন ‘ধ্বংসস্তূপ’
একসময় উত্তরাঞ্চলে পোলট্রি খাতের পথপ্রদর্শক ছিল জয়পুরহাটের জামালগঞ্জ সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। এটি জেলার একমাত্র সরকারি মুরগির খামার। এখানেই উদ্ভাবিত হয়েছিল বহুল জনপ্রিয় সোনালি জাতের মুরগি। সেই সোনালি মুরগিকে কেন্দ্র করে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলে গড়ে ওঠে শত শত বাণিজ্যিক খামার। সৃষ্টি হয় লাখো মানুষের কর্মসংস্থান। দেশের পোলট্রি শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রায় নয় দশকের পুরোনো এই সরকারি প্রতিষ্ঠানটি এখন জরাজীর্ণ অবকাঠামো ও জনবল–সংকটে অনেকটাই রুগ্ন হয়ে পড়েছে।
একসময় পোলট্রি বিপ্লবের কেন্দ্র এখন ‘ধ্বংসস্তূপ’
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুষ্টিয়ায় দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এবারও বিজিবি সদস্যদের বাধায় পুশইন করা দুইজন নারী ও দুজন পুরুষকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
আরও পড়ুন
পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ৩০০ ইয়াবাসহ ধরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার