ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

চা খাওয়ার ভঙ্গিতে সন্দেহ, অতঃপর মিলল...

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি : সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে এক কেজি গাঁজাসহ কালাম ফকির (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর হাটবাজারে খোকন মৃধার চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আটক কালাম ফকির কৃষ্ণপুর ইউনিয়নের চর দড়ি কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কালাম ফকির কৃষ্ণপুর বাজার ব্রিজসংলগ্ন খোকন মৃধার চায়ের দোকানে বসে অদ্ভুত ভঙ্গিতে চা পান করছিলেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের দাবি, একপর্যায়ে কালাম ফকির তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন মুন্সী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কালাম ফকিরকে হেফাজতে নেন। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক রাখার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক ওসি মাহবুব সাময়িক বরখাস্ত
রাজশাহীতে এক নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে এক নারীসহ থানায় নেওয়ার ঘটনার পর এ তথ্য জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক ওসি মাহবুব সাময়িক বরখাস্ত
৪১ বছর মুয়াজ্জিনের দায়িত্ব শেষে ঘোড়ার গাড়িতে বিদায়
টানা ৪১ বছর একই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হয়েছে মো. আবু তাহেরকে (৬৫)। দীর্ঘদিনের প্রিয় এই মুয়াজ্জিনকে সম্মাননা জানানোর পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে পুরো এলাকা ঘুরিয়ে বিদায় দেন মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।
৪১ বছর মুয়াজ্জিনের দায়িত্ব শেষে ঘোড়ার গাড়িতে বিদায়
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে এআই ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় দৈনিক আলোর পরশ-এর সম্পাদক মাওলানা মো. আজিজুর রহমান।
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে এআই ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা
পৌরসভার কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কালসার
খুলনার দাকোপে ‘খ’ শ্রেণির চালনা পৌরসভায় কোটি টাকার যানবাহন ও যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে গ্যারেজে পড়ে অকেজো হয়ে রয়েছে। পৌরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দিতে বিভিন্ন মেয়াদে এগুলো কেনা হলেও নির্দিষ্ট কোনো ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বর্জ্য অপসারণের কাজ পুরোপুরি থমকে গেছে।
পৌরসভার কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কালসার
দিনে ভাঙারি ব্যবসা, রাতে চুরি!
দিনের বেলায় ভাঙারি কেনার কথা বলে এলাকায় ঘোরাফেরা, আর রাত হলে চুরির চেষ্টা এমন অভিযোগে মাদারীপুরের কালকিনিতে আজিজুল ব্যাপারি (৩৫) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম নামে আরেক যুবক পালিয়ে যান। 
দিনে ভাঙারি ব্যবসা, রাতে চুরি!
আরও পড়ুন
সাপের কামড়ে ওঝার মৃত্যু
ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে অনুমোদন, অমান্য করলে মামলা
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাতিজার পর একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা