ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: আরটিভি

গলার লকেটে মিলেছিল পরিচয়। এরপর ১১ দিনের অপেক্ষা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হলো কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তাকে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের খান বাড়ির পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কয়েক ঘণ্টার তল্লাশি শেষে ইনানীর পাটুয়ারটেক এলাকার পুড়ে যাওয়া রিসোর্টের ধ্বংসস্তূপ থেকে মুক্তার দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। গলায় থাকা লকেট দেখে তার পরিচয় শনাক্ত করেন স্বামী দেওয়ান ফয়সাল।

১৭ অক্টোবর ইনানীর টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ছিলেন মুক্তা। তিনি ঢাকার সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়ে ওই রিসোর্টে উঠেছিলেন তিনি।

অগ্নিকাণ্ডের পর অন্য নিহতদের পরিচয় শনাক্ত হলেও মুক্তার সন্ধান মিলছিল না। ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া ১০ জনের মরদেহের মধ্যেও তার দেহাবশেষ ছিল না। প্রিয়জনের খোঁজে উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের সদস্যদের। অবশেষে নতুন করে তল্লাশি চালিয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় তার দেহাবশেষ। এ ঘটনায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১ জনে।

মুক্তার স্বামী দেওয়ান ফয়সাল অভিযোগ, শুরু থেকেই যথাযথভাবে তল্লাশি চালানো হলে হয়ত আরও আগেই তার সন্ধান পাওয়া যেত। উদ্ধারকাজে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে ট্রাকভর্তি সার পাচারের চেষ্টা, আটক ২
ফরিদপুরের ভাঙ্গায় রাতে অবৈধভাবে পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। এ সময় সারবোঝাই ট্রাকটি জব্দ করে ভাঙ্গা থানায় নেওয়া হয়েছে।
রাতে ট্রাকভর্তি সার পাচারের চেষ্টা, আটক ২
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক
দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
গাজীপুরের গাছা থানায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফুয়াদ ও নওরীন নামের এক দম্পতির বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। 
দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
বাবেলাকোনা পাহাড়ে মিলল বিপুল ভারতীয় প্রসাধনী
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস (প্রসাধনী) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাবেলাকোনা পাহাড়ে মিলল বিপুল ভারতীয় প্রসাধনী
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর হাইওয়ে এক্সপ্রেসওয়ে পারাপারের সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শুকুরজান বিবি (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
আরও পড়ুন
ভয়াবহ আগুনে পুড়ল ৩ বসতঘর, দিশেহারা ক্ষতিগ্রস্তরা
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর গলার লকেটে মিলল নিখোঁজ শিক্ষিকা মুক্তার পরিচয়
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর আরও একজনের দেহাবশেষ উদ্ধার
মঠবাড়িয়ায় ডাকাত সর্দার ইয়াসিন গ্রেপ্তার