ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
প্রতীকী ছবি

কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৬১ জন নেতাকর্মীসহ ২১১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি ও অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।

অভিযানে মোট ২১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৬১ জন নেতাকর্মী রয়েছেন। বাকি আটক ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার আসামিদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী
রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।
২৮ নভেম্বর রাজশাহীতে তাফসির মাহফিলে যাবেন মিজানুর রহমান আজহারী
শেরপুরে ভুয়া কাজি রাফিউল কারাগারে 
ভুয়া কাবিননামা ও তালাকনামা তৈরির মামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের কথিত কাজি রাফিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শেরপুরে ভুয়া কাজি রাফিউল কারাগারে 
২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচারের দায়ে সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর ১৫ বছর কারাদণ্ড
মহাসড়কে টায়ার জ্বালানোর ঘটনায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহাসড়কে টায়ার জ্বালানোর ঘটনায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরও পড়ুন
পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না: রিজভী
‘টোকাই ও কিশোর গ্যাংদের ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ’
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কথিত লকডাউনের প্রতিবাদে সদরপুরে বিএনপির বিক্ষোভ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন-লুটপাট