ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তিনি মোবাইল ফোনে অপ্রিতমের বাবার সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান বলেন, এই নিউজটি দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার ছেলের জন্য দোয়া রইলো। আপনাদের পরিবারকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য্য ধরার তৌফিক দেন।

একসঙ্গে হত্যার ঘটনায় ন্যায়বিচার চেয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা এলাকায় একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যার ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতীমের মায়ের আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনের সঙ্গে আনাস ও ফাহিমকেও আটক করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ মিলে ১৯৯৬ সালে এবং ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবিলা করেছিল। অর্থাৎ, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অতীতেও দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি তা মোকাবিলা করেছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সুদৃঢ় সমর্থন ও সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার অতীতের মতো সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বৈরী চাপ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে। এর আগে দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আরটিভি/টিআর
আ. লীগ দিল্লিতে বসে ও জামায়াত বাংলাদেশে বসে চক্রান্ত করছে: রাশেদ খান
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিতেন সুমি, অতঃপর...
মুন্সীগঞ্জের মিরকাদিমে ভুয়া ডিগ্রি ব্যবহার, লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা ও নিয়মবহির্ভূতভাবে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ার অভিযোগে হোসনেআরা সুমি নামের এক নারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিতেন সুমি, অতঃপর...
ভালুকায় ফিসারিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় বন্ধুদের সাথে মাছের ফিসারিতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে উদয় হাসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী এলাকায় ওই ঘটনা ঘটে। 
ভালুকায় ফিসারিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
চাঁদপুরে জেলেদের বরাদ্দের পাচার হওয়া ৫ টন চাল উদ্ধার
চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ করা প্রায় পাঁচ টন চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় জব্দ করেছে উপজেলা প্রশাসন। শহরের বিপণীবাগ এলাকা থেকে ৪ হাজার ৯৩০ কেজি চালভর্তি একটি মিনি পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য চালগুলো বরাদ্দ করা হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত স্থানে বিতরণ না করে চালগুলো গোপনে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে ওই চাল লাকসামে বিক্রির উদ্দেশ্যে মিনি পিকআপে করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তৎপর হয় উপজেলা প্রশাসন। প্রশাসনের তৎপরতার মুখে চালভর্তি গাড়িটি হাজীগঞ্জ থেকে ঘুরিয়ে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় আনা হয়। সেখানে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৩০ কেজি চালসহ মিনি পিকআপটি জব্দ করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম। সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম জানান, জেলেদের জন্য বরাদ্দ করা চাল লক্ষ্মীপুর ইউনিয়নে পৌঁছানোর কথা থাকলেও তা নিয়মবহির্ভূতভাবে অন্যত্র বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, অভিযুক্ত লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের বিরুদ্ধে এর আগেও চাল আত্মসাৎ বা অবৈধ বিক্রির একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা হচ্ছে। ঘটনার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। জব্দ করা চাল পরে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি গোডাউন) পুনরায় সংরক্ষণ করা হয়েছে। সরকারি এই চাল কীভাবে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে অন্যত্র নেওয়া হলো, তা তদন্তের মাধ্যমে শিগগিরই উদ্‌ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরটিভি/টিআর
চাঁদপুরে জেলেদের বরাদ্দের পাচার হওয়া ৫ টন চাল উদ্ধার
আরও পড়ুন
কুবির ‘চিঠি উৎসবে’ অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পদ হারিয়েছেন ৬ শিক্ষক
কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়