ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

কক্সবাজার সীমান্তে কোস্ট গার্ডের অভিযানে বিপুল সিমেন্ট জব্দ, আটক ১২

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
সৌজন্য ছবি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় সোমবার (২ নভেম্বর) রাত ৩ টায় অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ও স্টেশন সেন্টমার্টিন এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১ টি বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। উক্ত বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেশার টাকা না পেয়ে তৃতীয় স্ত্রীকে ‘পরপারে’ পাঠালেন কুদ্দুস
ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকা না পেয়ে মারুফা আক্তার (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কুদ্দুস মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই কুদ্দুস মিয়া পলাতক রয়েছেন।
নেশার টাকা না পেয়ে তৃতীয় স্ত্রীকে ‘পরপারে’ পাঠালেন কুদ্দুস
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে রোপনকৃত শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামানের বিরুদ্ধে।
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
নাটোরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নাটোরের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী কিশোরকে। 
নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই
আরও পড়ুন
‘সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে’
চার দিনেও নিয়ন্ত্রণে আসেনি কক্সবাজারের সেই নলকূপের আগুন, ১৪৪ ধারা জারি
ইনানী সৈকতে গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর গলার লকেটে মিলল নিখোঁজ শিক্ষিকা মুক্তার পরিচয়