ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ এএম
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কারখানা চত্বরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং দগ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

এদের মধ্যে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জয়নব বেগম (৫৫)। তিনি কারখানার বাইরের এক দোকানদার। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুনের ঘটনায় মোট ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে অগ্নিদগ্ধ হয়ে কাভার্ডভ্যানের ভেতর ৫ জন নিহত হয়েছেন এবং কারখানার বাইরে গ্যাস সিলিন্ডারের আঘাতে জয়নব বেগম নিহত হয়েছেন।

পরে একটি সূত্রে জানা গেছে ঢাকা মেডিকেলে নেওয়ার পর আরও এক জন মারা গেছেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে আহতদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালসহ আশপাশের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু হাসপাতাল থেকে দগ্ধ গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে আশুলিয়ার নরসিংহপুর নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা খালেদা ইয়াসমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় 'প্রীতি গার্মেন্টস' নামে একটি তৈরি পোশাক কারখানার অভ্যন্তরে বিকট শব্দে কারখানা চত্বরে থাকা সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের জিরাবো ফায়ার সার্ভিসের ইউনিট ছাড়াও সাভার, ডিইপিজেড, কালিয়াকৈর ইউনিট এসে ২ ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও আমরা ডাম্পিংয়ের কাজ করছি।’

এদিকে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কারখানা চত্বরে ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে থাকা ৩টি কাভার্ ভ্যান আগুনে পুড়ে যায়। তবে কারখানার ভেতর আগুন পৌঁছাতে পারেনি।

আশুলিয়ার নরসিংহপুর নারী ও শিশু চিকিৎসা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রীতি গ্রুপে অগ্নিকাণ্ডের ঘটনায় আশুলিয়ার নরসিংহপুর নারী ও শিশু চিকিৎসা কেন্দ্রে ১৬ জন আহত রোগীকে পাঠানো হয়। এদের মধ্যে দগ্ধ গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তায় কাজ শুরু করি। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ফায়ার সার্ভিস শেষ মুহূর্তের কাজগুলো করছে।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে তার নিখোঁজ হওয়ার আগের কয়েক দিনের নানা তথ্য। ফেসবুকের মাধ্যমে রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছিল তার। মাত্র ১৭ দিনের গভীর সেই সম্পর্কের সূত্র ধরে রাজুর সঙ্গে কক্সবাজারে যায় তাজমিন। সেখানে দুই দিন অবস্থানের পর কুমিল্লায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়ার (৩৫) হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় সে।
কক্সবাজারে দুইদিন কাটায় তাজমিন, সঙ্গে ছিলেন রাজু
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল ১৫ বছর বয়সী এই স্কুলছাত্রী। জানা গেছে, রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাদের সম্পর্ক ১৭ দিনের। ফেসবুকের মাধ্যমে তারা সম্পর্কে জড়ায়। চারদিন ধরে তাজমিন নিখোঁজ থাকলেও কবে কক্সবাজার গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমদিন পাশের জেলা ব্রাক্ষণবাড়িয়া যায়। সেখানে থেকে কুমিল্লা ফিরে কক্সবাজার যায়। যাওয়ার সময় বান্ধবীর বাসায় যাচ্ছে বলে মাকে জানায়। কক্সবাজার থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে আইকনিক এক্সপ্রেস বাস থেকে তাজমিন নেমেছে সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গেছে। কক্সবাজার কক্সেস পেনারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাজমিন বন্ধু রাজুসহ বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসে। তখন তারা তাদেরকে একজন মেয়ে ও ছেলে হিসেবেই মনে রাখে, মাত্র কাস্টমার ভাবে। পরদিন বুধবারের জন্য টিকিট কাটে ছেলেটি। একটি টিকিট।  বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে হোটেল নূরজাহানে এসে পৌঁছে। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে। এদিকে, হত্যার ঘটনা আলোচনায় আসার পর আবদুল্লাহ ঘটনায় মনোযোগী হয় ও মেয়েটি তাজমিন বলে শনাক্ত করে, পুলিশ জানতে চাইতে পারে বলেই সে আগে থেকে প্রস্তুতি নেয়। পরে জানতে পারে সঙ্গে আসা ছেলে বন্ধুটি হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ড ঘটিয়েছে একজনই, বহনকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। তাই ছেলেটির আর কোনো খোঁজ-খবর নেয়নি। এদিকে ঘটনার পর তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মা বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসতে চেয়েছিল। কেয়া খাতুন মেয়ের কাছে বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও সে কিছু জানায়নি। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বাস থেকে পদুয়ারবাজার হোটেল নূরজাহানে নেমে শহরের রেইসকোর্স বাসায় যেতে সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক সুমন ঘটনাস্থলে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরটিভি/এসআর
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
রাজবাড়ীতে চাঞ্চল্যকর চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা, কালো টি-শার্ট ও নিহতের স্যান্ডেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় '১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই' লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
আরও পড়ুন
ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১