ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলছিল ইয়াবা পাচার, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দেশে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, কেরানীগঞ্জে অবস্থিত 'জননী এক্সপ্রেস' পার্সেল সার্ভিসের একটি শাখা ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা চলছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর ঢাকা জেলা কার্যালয়ের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক পার্সেল জব্দ করা হয়। পরে সেটি তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, কুরিয়ার সার্ভিসকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ মাদকচক্র পরিকল্পিতভাবে এ ধরনের পাচার কার্যক্রম চালাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্ট সব ইউনিটকে গোয়েন্দা নজরদারি জোরদার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন

তারা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশের সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
দুর্ঘটনায় জ্ঞান হারান মোটরসাইকেল আরোহী, পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা
হত্যাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
সীমান্তে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক