ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৯

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি : আরটিভি

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকালে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারের ‘মা ফার্মেসি’তে বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে ফার্মেসির মালিক ফরহাদ হোসেন ও তার সহযোগী সজীব হোসেনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পাশাপাশি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম পরিচালনা করছিলেন। জব্দকৃত মোবাইল ডিভাইসগুলো পরীক্ষা করে 1xBet, Melbet, CK44.Com ও F11-সহ একাধিক অনলাইন জুয়া এবং বেটিং প্ল্যাটফর্ম ব্যবহারের প্রমাণ মেলে। এছাড়া এসব অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্যও পেয়েছে পুলিশ।

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে লোভনীয় অনলাইন বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্র আহত হয়েছে। 
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
রাজশাহীতে সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলে বিশৃঙ্খলার অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইলে মুফাসসিরে কোরআন ও ইসলামি বক্তা মাওলানা সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।
রাজশাহীতে সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলে বিশৃঙ্খলার অভিযোগ
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের সভাপতি রাজ্জাক গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের সভাপতি রাজ্জাক গ্রেপ্তার
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ের সেই অসহায় ও নিঃস্ব বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ।
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪০৫ জন ধরা
নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা
হাত-পা বেঁধে শিক্ষকের বাড়িতে ডাকাতি, কোটি টাকা লুটের দাবি 
শিশুকে ধর্ষণের পর নাক-মুখ থেঁতলে দেওয়া বিপ্লব গ্রেপ্তার