ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

‎জামায়াত ছাড়লেন অ্যাডভোকেট হুমায়ুন কবির

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
অ্যাডভোকেট হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ুন কবির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তিনি।

অ্যাডভোকেট হুমায়ুন কবির ‎চট্টগ্রাম দায়রা জজ আদালতের আইনজীবী। তিনি পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর রোকন সদস্য এবং রাজাখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

২০১৬ ও ২০২১ সালের রাজাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দুইবার জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎ফেসবুক পোস্টে হুমায়ুন কবির লেখেন, ‘আজকে থেকে জামায়াতে ইসলামী থেকে বিদায় নিলাম। রাজাখালী জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফ টাকার বিনিময়ে প্রতিষ্ঠা করেছে। টাকার বিনিময়ে বিক্রি হওয়া ব্যক্তিরা ইনসাফ প্রতিষ্ঠা করবে।’ ‎

‎জানতে চাইলে অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, দলীয় রাজনীতির কঠিন সময়ে যখন অনেকে ভয়ে নিজেদের জামায়াত পরিচয় প্রকাশ করতেও অনাগ্রহী ছিলেন, তখন ভয়-ভীতি উপেক্ষা করে সংগঠনের হয়ে মাঠে সক্রিয় ছিলাম। ওই সময়ে আমাকে সামনে রেখেই রাজাখালীতে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আজ আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই স্বেচ্ছায় জামায়াতের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছি। ‎

‎তিনি আরও বলেন, আমি জনগণের মনোনীত রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইনশাআল্লাহ। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

‎‎অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন বলেন, হুমায়ুন কবিরের দল ছাড়ার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। সংগঠনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী এবং সাংগঠনিক সেক্রেটারি দেলোয়ার হোসাইন ও আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলামের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখানে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, অর্থ বা প্রভাবের কোনো বিষয় নেই। ‎ ‎

তিনি বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে যোগ্যতা, সাংগঠনিক অবস্থান, জনসম্পৃক্ততা ও নির্বাচনী সার্বিক সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে কারও কোনো অভিযোগ বা বক্তব্য থাকার কথা নয়।’

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিকশা আরোহী নারীর কোল থেকে ছিটকে ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ চালু
বান্দরবানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যাণে এবার একটি ট্যুরিস্ট জিপ চালু করা হয়েছে। এই ট্যুরিস্ট জিপ থেকে অর্জিত অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন চিকিৎসা, যাবতীয় দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী তাদের পরিবারের সহায়তার জন্য ব্যয় করা হবে।
বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জিপ চালু
বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান, কষ্টের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা রাজবাড়ীর কৃষকদের
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা দুই দিনের বৃষ্টিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরসহ অন্য ৬ ইউনিয়নের বিভিন্ন ব্লকে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান। বিশেষ করো উপজেলার রাজধরপুর তালবাড়িয়া বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের কৃষকদের পেঁয়াজের দানা ও ক্ষেতে কেটে রাখা পাকা ও ধানের জমি পানিতে তলিয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
বৃষ্টিতে তলিয়ে গেছে পেঁয়াজের বীজতলা ও পাকা ধান, কষ্টের ফসল রক্ষায় প্রাণপণ চেষ্টা রাজবাড়ীর কৃষকদের
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
গাজীপুরের শ্রীপুর সংরক্ষিত বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে বন উজারের মহা উৎসবে মেতেছে বনখেকোরা। সপ্তাহব্যাপী সংরক্ষিত বনাঞ্চলের গাছকেটে লুটপাট করলেও ব্যবস্থা নেয়নি বনবিভাগ। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের ছত্রছায়ায় বন উজাড় হচ্ছে।
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
সাতক্ষীরার কালিগঞ্জে ১০ বছর বয়সী মাদরাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে অশালীন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে মো. রাকিবুল ইসলাম (২৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
তেল মালিশ করাতে ছাত্রকে সিঁড়ির নিচে নিয়ে যেতেন মাদরাসাশিক্ষক, অতঃপর...
আরও পড়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়
অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান