ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: আরটিভি

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক সক্রিয় সদস্য ও জিআর পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনারুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর সোনাবাড়িয়া গ্রামের মওলা বক্স সরদারের ছেলে।

এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি খাদিমুল বিশ্বাস ওরফে মো. আরিফুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর সোনাবাড়িয়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে।

কলারোয়া থানার পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই কলারোয়া থানার উত্তর সোনাবাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ২৭ সেপ্টেম্বর সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই আঙিনায় মসজিদ-মন্দির, ১১১ বছরের সহাবস্থানে সম্প্রীতির নজির
লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকায় মাত্র দুই থেকে তিন ফুট দূরত্বে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। একদিকে মসজিদে নামাজ, অন্যদিকে মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা। ধর্মীয় আচার পালনে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলছে দুই সম্প্রদায়ের সহাবস্থান। স্থানীয়দের দাবি, এ নিয়ে কয়েক দশকে কোনো বিরোধের ঘটনা ঘটেনি।
একই আঙিনায় মসজিদ-মন্দির, ১১১ বছরের সহাবস্থানে সম্প্রীতির নজির
আগুন লাগতেই মালিকের কুকুর-বিড়াল নিয়ে বেরিয়ে যান টুপটুপের কর্মীরা
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মরদেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে।
আগুন লাগতেই মালিকের কুকুর-বিড়াল নিয়ে বেরিয়ে যান টুপটুপের কর্মীরা
‘সুখবরে’ অতিষ্ঠ দিনাজপুরবাসী
‘সু-খবর, সু-খবর, সু-খবর’—মাইকের এমন উচ্চ শব্দে প্রতিদিন ভোরে ঘুম ভাঙে দিনাজপুরের খানসামার অনেক বাসিন্দার।
‘সুখবরে’ অতিষ্ঠ দিনাজপুরবাসী
স্বামীর মাদকাসক্তি নিয়ে বিবাদ, দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা 
দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক কলহের জেরে নিজ সন্তানদের হত্যার পর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্না আখতার (২৩) নামে এক নারী।
স্বামীর মাদকাসক্তি নিয়ে বিবাদ, দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা 
৭০ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই গুড়িয়ে দিলেন দেলোয়ার
গাজীপুরের কালিয়াকৈরে এক বৃদ্ধার (৭০) একমাত্র বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেলোয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
৭০ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই গুড়িয়ে দিলেন দেলোয়ার
আরও পড়ুন
মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর...
চুরি যাওয়া এক মোটরসাইকেল খুঁজতে গিয়ে মিলল আরও আটটি
গ্রেপ্তার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...
ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আ. লীগ: রিজভী