ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে ৯ বগি ফেলে ২ কিলোমিটার দূরে চলে গেল বুড়িমারীগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ)।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন সকাল ১০টার দিকে লালমনিরহাটের তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের ড্রোভার (হুক) ভেঙে যায়। ফলে ৯টি বগি রেখেই ট্রেনের ইঞ্জিন প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।

এদিকে, ফেলে যাওয়া ট্রেনের বগিগুলো রেলগেটের মাঝামাঝি থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এ অবস্থায় ট্রেন ও মহাসড়কের যাত্রীরা পড়েন দুর্ভোগে। পরে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলোকে নিয়ে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা দেয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন উত্তেজিত লোকজন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে।
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
আরও পড়ুন
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের চিত্র তুলে ধরা হবে: ত্রাণমন্ত্রী
কলার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
রাতের আলোয় নতুন রূপ পেয়েছে লালমনিরহাট শহর