ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) ও তার ভাগ্নে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান (৩)।

নিহতদের স্বজন ও থানা সূত্রে জানা গেছে, আরিফ হোসেনের মেয়ে তার শ্বশুরবাড়ি যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে দুই দিন আগে বাবার বাড়ি ফুলসারা গ্রামে বেড়াতে আসেন। আজ বিকেলে তার ছেলে মাহামুদুল ইসলাম ও আরিফ হোসেনের ছেলে হুরাইরা হোসেন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায়। এ সময় পরিবারের লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) ও একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে সুজন ও সাব্বির আহমেদ মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়। পরে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুই তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আরটিভি/টিআর
মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু
এসআরবি পরিচয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই
ফরিদপুরের ভাঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি- সাবেক র‍্যাব) পরিচয়ে মাইক্রোবাসে তুলে মেহেদী হাসান (৩২) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এসআরবি পরিচয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই
ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ও নাতনী রুমা আক্তার সীমাকে (৪) হত্যাচেষ্টার দায়ে মো. আজলু মিয়া (৪০) নামে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার
বরিশালের বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা মামলার এজাহারনামীয় ২নম্বর আসামি মো. সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও বাকেরগঞ্জ থানা পুলিশ।
ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার
মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...
সিরাজগঞ্জের তাড়াশে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফ সংলগ্ন একটি ভাঙা মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।
মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...