ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামী রাজা ওরফে পিচ্চি রাজা’র পলায়নের ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি রাজার পলায়নের পরে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গাড়ির ড্রাইভারসহ সহ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান কমিশনার। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে ওই তদন্ত কমিটি কাজ করবে।

কারাগার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রোববার সকালে পিচ্চি রাজাকে প্রিজনভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে ফের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সম্পন্নের জন্য শৌচাগারে যাওয়ার কথা বলে। পরে আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে কৌশলে পালিয়ে যায় রাজা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল। পথে নাওজোড় এলাকায় প্রাকৃতিক কাজ সারার কথা বলে সে শৌচাগারে যায়। সেখান থেকেই পালিয়ে গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টির মতো মামলা রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সারা পৃথিবীতে জামায়াতের মতো মোনাফেক দল সৃষ্টি হয় নাই। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়। সবাইকে সাবধান থাকতে হবে।
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হচ্ছে তিনস্তরের নিরাপত্তা
প্রধানমন্ত্রী তারেক রহমানের (১ অক্টোবর) ফেনী সফর ঘিরে নিরাপত্তার ছক চূড়ান্ত করেছে প্রশাসন। সফরের সভাস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট— এই তিন জোনে ভাগ করে নিরাপত্তা-ব্যবস্থা সাজানো হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরের দিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পুলিশের দুই হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে।
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হচ্ছে তিনস্তরের নিরাপত্তা
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে গিয়ে তিন নারীসহ আটক ৭
চট্টগ্রামে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় তিন নারীসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে গিয়ে তিন নারীসহ আটক ৭
ভ্যাট আদায়ে বড় সাফল্য চট্টগ্রামের
উচ্চ ঝুঁকির ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করে নজরদারি, নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা এবং অনলাইনভিত্তিক ব্যবস্থাপনায় জোর দেওয়ার সুফল মিলেছে চট্টগ্রামে।
ভ্যাট আদায়ে বড় সাফল্য চট্টগ্রামের
সোনারগাঁওয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়েবাড়িতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৪ দিন পর হেলাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁওয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন
গাড়ির ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে নিহত
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু