ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পারিবারিক বিরোধে ঘরে ঢুকে ঘুমন্ত শিশুর শরীরে গরম পানি নিক্ষেপ

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম
আহত শিশু। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় জমি-জমা ও পারিবারিক বিরোধের জেরে ১৩ বছর বয়সী এক শিশুকন্যার গায়ে গরম পানি নিক্ষেপ করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।

আহত শিশুটিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পর নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগকারী রওশন আরার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় জমি-জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ২টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে কয়েকজন ব্যক্তি তাদের বসতঘরে প্রবেশ করেন। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা তার ১৩ বছর বয়সী মেয়ে আফরিন আক্তারের গায়ে গরম পানি নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে শিশুটি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর দগ্ধ হয়।

পরে চিৎকার শুনে পরিবারের সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীকে বিষয়টি জানানোর পাশাপাশি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল, বাম্পার ফলনের আশা
চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া, কৃষকদের স্বতঃস্ফূর্ত আগ্রহ এবং সরকারের সময়োপযোগী কৃষি প্রণোদনার ফলে নড়াইল জেলায় রোপা আমন ধানের আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জেলার তিন উপজেলায় এবার মোট ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি। এসব জমি থেকে ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
নড়াইলে আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল, বাম্পার ফলনের আশা
বরগুনায় জবাই করা চিত্রা হরিণ উদ্ধার
বরগুনার পাথরঘাটায় জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
বরগুনায় জবাই করা চিত্রা হরিণ উদ্ধার
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খালাস দেওয়া হয়েছে দুই আসামিকে। 
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভোলানোর জন্য, কথা বলে ভোট নেওয়ার জন্য রাজনীতি করে না বিএনপি। বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য,শ্রেণি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী
মধুমতির তীব্র ভাঙনে ঝুঁকিতে ৩০০ পরিবার
নড়াইলের লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামে মধুমতি নদীর প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন চলছে। চলতি বর্ষা মৌসুমে শতাধিক বসতবাড়ি, একটি মসজিদ, কয়েকশ একর ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ৩০০ পরিবার, আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাকা সড়ক।
মধুমতির তীব্র ভাঙনে ঝুঁকিতে ৩০০ পরিবার
আরও পড়ুন
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা