
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে সলঙ্গা থানা পুলিশ পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর কাটাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর কাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী ও তার ছেলে মো. জাকির হোসেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী।
তিনি জানান, ২০২৫ সালের ২৪ মার্চ তাড়াশ থেকে মোটরসাইকেল নিয়ে মো. রোকনুজ্জামান ও মো. নাসির উদ্দীন সিরাজগঞ্জ আদালতে যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস দিয়ে মোটরসাইকেল চাপা দিয়ে রোকনুজ্জামান ও নাসির উদ্দীনকে হত্যা করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে আদালতে নামীয় ৫ জনসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। আর এ মামলায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাদের নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মঙ্গলবার দুপুরে (২৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে


