ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ইঁদুর মরার ওষুধ খেয়ে কিশোরীর আত্মহত্যা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম
ভালুকা মডেল থানা। ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় পৃথক দুটি ঘটনায় দুইজন আত্মহত্যা করে মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৯ জুলাই) উপজেলার কাচিনা ইউনিয়ন এবং রাজৈ ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের রফিকুল ইসলামের মেয়ে নবম শ্রেণির স্কুল ছাত্রী রাকিবা ইসলাম (১৪) এবং উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মো. রিফাত (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের এক স্কুলছাত্রী রাকিবা ইসলাম ইঁদুর মরার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার এসআই মোহাম্মদ ওয়াছিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত স্কুলছাত্রী রাকিবা ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের এক যুবক রিফাত মঙ্গলবার রাতে নিজ ঘরে বিষ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে রিফাতের ছটফট করার শব্দ পেয়ে তার মা সেলিনা খাতুন ঘরে প্রবেশ করে তার ছেলের বিষক্রিয়া ছটফট করছেন, পরে সেলিনার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি মডেল থানায় বার্তা প্রেরণ করেন এবং ময়নাতদন্ত শেষে পরিবার নিকট মরদেহ হস্তান্তরের নির্দেশ দেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
আরও পড়ুন
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ
ভালুকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ\'র বিরুদ্ধে
জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান