ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম
প্রতীকী ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের বেশকিছু এলাকায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদারীপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ‘জুলাইযোদ্ধা’র বাড়িসহ ৫০ বাড়িতে হামলার অভিযোগ
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ‘জুলাইযোদ্ধা’ তামিম মাতুব্বরের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের লোকজনের বিরুদ্ধে।
মাদারীপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ‘জুলাইযোদ্ধা’র বাড়িসহ ৫০ বাড়িতে হামলার অভিযোগ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫০০ শ্রমজীবীর মধ্যে খাবার বিতরণ
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে পাঁচ শতাধিক অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫০০ শ্রমজীবীর মধ্যে খাবার বিতরণ
১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী
নওগাঁর বদলগাছী উপজেলায় দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভিডাব্লিউবি (VWB) কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল অবৈধভাবে কেনা ও মজুত করার অভিযোগে ১১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী
মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর...
খুলনার পাইকগাছায় ফোনে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। 
মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর...
ভয়াবহ আগুনে বসতঘর পুড়ে ছাই, কাঁদছে ৩ পরিবার
চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও তিনটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। 
ভয়াবহ আগুনে বসতঘর পুড়ে ছাই, কাঁদছে ৩ পরিবার
আরও পড়ুন
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৫১০ কোটি ডলারের ঋণ দিল জ্বালানি বিভাগ
গ্রীষ্মের আগেই দেশে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন সিদ্ধান্ত সরকারের
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: বিদ্যুৎ বিভাগ