ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি: আরটিভি

শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।

প্রতিদিন বিকেল হলেই কাশবন ঘিরে বাড়তে থাকে মানুষের আনাগোনা। কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরছেন, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠছেন। আবার তরুণ-তরুণীদের অনেকেই কাশফুলের সঙ্গে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত। শিশুদের ছোটাছুটি আর দর্শনার্থীদের হাসি-আড্ডায় বিকেলের পর পুরো এলাকা হয়ে উঠছে মুখর।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন এই কাশবন দেখতে। বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা আরও বেড়ে যায়। কাশফুলের শুভ্রতার সঙ্গে মেঘলা আকাশ ও হালকা বাতাস যোগ করছে বাড়তি সৌন্দর্য।

ঘুরতে আসা রাহাত হোসেন বলেন, দিনভর এখানে নানা বয়সী মানুষের উপস্থিতি দেখা যায়। শিশুদের আনন্দ-উচ্ছ্বাস, পরিবার-পরিজনের আড্ডা আর তরুণদের ছবি তোলা—সব মিলিয়ে জায়গাটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। কাশফুলের সঙ্গে ছবি তুলতে খুব ভালো লাগছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর শরৎ মৌসুমে এই মাঠে কাশফুল ফুটলেও এবার দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। দূর-দূরান্ত থেকে মানুষ আসায় স্থানীয়দের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে।

ঘুরতে আসা স্বর্ণালী আক্তার বলেন, মঠবাড়িয়ায় তেমন কোনো বিনোদনকেন্দ্র নেই। শিশুদের এবং পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হতে পারি না। তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মানুষ এমন জায়গায় ছুটে আসে। কাশফুলের এই সৌন্দর্য দেখতে এসে বেশ ভালো লাগছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঠবাড়িয়া উপজেলায় ভালো কোনো বিনোদনকেন্দ্র বা ঘোরাঘুরির উপযোগী জায়গা নেই। তাদের দাবি, মানুষের বিনোদন ও অবসর কাটানোর সুযোগ তৈরি করতে উপজেলায় পরিকল্পিতভাবে একটি ভালো বিনোদনকেন্দ্র গড়ে তোলা উচিত।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মিরসরাইয়ে পৃথক স্থান থেকে দুই অজগর উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ে একদিনে পৃথক দুইটি স্থান থেকে দুইটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার করেরহাট ও জোরারগঞ্জ এলাকায় এসব অজগর উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্রায় ৭ ফুট এবং অপরটি প্রায় ৮ ফুট লম্বা।
মিরসরাইয়ে পৃথক স্থান থেকে দুই অজগর উদ্ধার
আরও পড়ুন
পাঠাগারে ‘জ্ঞানের আলো’, তরুণদের কাছে মোবাইলই ভালো!
৪২ লাখ টাকার ‘আলোর প্রকল্প’ অন্ধকারে
পিরোজপুরে গরুর ব্যবসার বিরোধ গড়াল হাতুড়িপেটায়, অতঃপর...
ভেরিফিকেশনে আটকে ছিল স্বপ্ন, অবশেষে নিয়োগ পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদ