ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম
ছবি: আরটিভি

রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হযরত আলী (৭৮) জানান, তার মালিকানাধীন কবুলতি জায়গা থেকে ১০ শতক জমি জালিয়াতির মাধ্যমে দখল করে নিয়েছেন একই এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধা (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৩ নং বগাচত্বর মৌজার হোল্ডিং নম্বর ৩২০-এর অধীনে হযরত আলীর মোট ১ একর ৪৫ শতক কবুলতি জায়গা ছিল। সেখান থেকে তার অজান্তেই ১০ শতক জমি জাল কাগজপত্রের মাধ্যমে নিজের নামে করে নেন ইদ্রিস মৃধা। পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস থেকে জবানবন্দির কপি তুললে হযরত আলী দেখতে পান, তার রেকর্ডভুক্ত জমির পরিমাণ কমে ১ একর ৩৫ শতকে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী হযরত আলী বলেন, আমার নিজের রেকর্ডভুক্ত জায়গা থেকে আমার অজান্তে কীভাবে ১০ শতক জমি অন্যজনের নামে চলে গেল, তা আমার বোধগম্য নয়।

এ ঘটনায় প্রতিকার চেয়ে হযরত আলী রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা প্রশাসনের নির্দেশে তদন্ত শুরু হলে ইদ্রিস মৃধা জালিয়াতির বিষয়টি স্বীকার করেন এবং জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে এখন পর্যন্ত তিনি জমি বুঝিয়ে দেননি বলে জানান ভুক্তভোগী।

ঘটনার সত্যতা যাচাইয়ে গত ৩০ সেপ্টেম্বর লংগদু উপজেলা ভূমি অফিসের একটি তদন্ত দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তকালে ইদ্রিস মৃধার উপস্থাপিত সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ভূমি অফিসের তদন্ত কর্মকর্তা প্রাথমিক তদন্তে ইদ্রিস মৃধার কাগজপত্র ভুয়া ও জাল বলে সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে অভিযুক্ত ইদ্রিস মৃধার দাবি, হযরত আলী তার কাছে ৫ শতক জমি বিক্রি করে টাকা গ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে কাগজের হস্তান্তর সম্পন্ন করেননি।

তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, হযরত আলী ৫ শতক জায়গা বিক্রি করেছিলেন এমন বিষয়টি তাদের জানা থাকলেও ১০ শতক জমি কীভাবে ইদ্রিস মৃধা নিজের নামে ভুয়া কাগজ করে নিলেন, তা রহস্যজনক।

একজনের বৈধ রেকর্ডভুক্ত জমি কীভাবে জালিয়াতি করে অন্যজনের নামে চলে যায় এবং ভুয়া দলিল তৈরি হয় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভূমি অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জালিয়াতি চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন এলাকার মানুষ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মিরসরাইয়ে পৃথক স্থান থেকে দুই অজগর উদ্ধার
চট্টগ্রামের মিরসরাইয়ে একদিনে পৃথক দুইটি স্থান থেকে দুইটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার করেরহাট ও জোরারগঞ্জ এলাকায় এসব অজগর উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্রায় ৭ ফুট এবং অপরটি প্রায় ৮ ফুট লম্বা।
মিরসরাইয়ে পৃথক স্থান থেকে দুই অজগর উদ্ধার
আরও পড়ুন
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
দুর্গম পথ পাড়ি দিয়েও মিলছে না ‘কাঙ্ক্ষিত সেবা’
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড