
চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. দিদারুল আলম ওরফে দিদার মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দিদারুল আলম খানখানাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ডোংরা গ্রামের মৃত সোলায়মানের ছেলে।
পুলিশের দাবি, দিদারুল আলম খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠক ও দলের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন। অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের দাবি, একটি সালিশি বৈঠক শেষ করে বাড়ি ফেরার সময় দিদার মেম্বারকে পুলিশ গ্রেপ্তার করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, গ্রেপ্তার দিদারুল আলমকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আরটিভি/টিআর




