ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম
ছবি: আরটিভি

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে নৌপুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দের পাশাপাশি এর চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাট-সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাল্কহেডে বিপুল পরিমাণ মদ পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালান। এ সময় এমভি তাসলিমা নামের একটি বাল্কহেডে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়।

অভিযানে বাল্কহেডটির চালক মো. রফিক (৫০) ও সহকারী মো. উজ্জল (২৯)-কে আটক করা হয়। তারা দুজনই পটুয়াখালী জেলার বাসিন্দা। পরে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটিও জব্দ করে নৌপুলিশ।

সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাল্কহেডের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি ফ্ল্যাটে গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী- স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার (২১ নভেম্বর)  ভোর সাড়ে ৫ টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা  বাড়ির নীচ তলায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা।
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
আরও পড়ুন
শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩
শরীয়তপুরে অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে হেনস্তা, অটোরিকশা ভাঙচুর
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
শরীয়তপুরে দাফনের ২৫ দিন পর কবর থেকে শিশুর মরদেহ গায়েব