ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় হাজিরা দিতে রোববার (৪ অক্টোবর) তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বগুড়ায় আনা হয়।

রোববার বেলা সোয়া ১১টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছায়। আদালতে হাজিরার আনুষ্ঠানিকতা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আবার ঢাকার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।

তানভীরের আইনজীবী ও এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জানান, তানভীর গুরুতর অসুস্থ। তার কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি নিচ্ছেন।

আদালত প্রাঙ্গণে ইজাজ আল ওয়াসী অভিযোগ করেন, ফেসবুকে একটি প্রকাশ্য স্ট্যাটাসকে কেন্দ্র করে তানভীরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। রিমান্ডে ও কারাগারে থাকাকালে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এরপর থেকেই তানভীরের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বর্তমানে তিনি শয্যাশায়ী।

আইনজীবী আরও বলেন, গুরুতর অসুস্থতার কারণে আদালতে সময় চাওয়ার সুযোগ থাকলেও নির্ধারিত তারিখে হাজিরা নিশ্চিত করতে ঝুঁকি নিয়ে তানভীরকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার চিকিৎসাও চলবে।

মামলার নথি ও আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই দিন তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনজীবীর দাবি, রিমান্ড ও কারাগারে থাকাকালে ব্রেন স্ট্রোক, প্যানিক ডিজঅর্ডার ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসজনিত জটিলতায় তানভীরের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তাকে এক বছরের জামিন দেন। আইনি প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তানভীরের শারীরিক অবস্থার অবনতি এবং নির্যাতনের অভিযোগগুলো তার আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করে সংবাদটি হালনাগাদ করা যাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার 
রোববার (২২ নভেম্বর) দুপুরে নকলা পৌরসভার ৮নং ওয়ার্ডে কায়দা গ্রামে এ ঘটনা ঘটে। 
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার 
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে স্বাভাবিক হয়েছে। 
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। 
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু
বঙ্গোপসাগরের কোলঘেঁষে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব।
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু
আরও পড়ুন
ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
চট্টগ্রামে এনসিপি নেতা তানভীরুল ইসলামের মৃত্যু
৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম