ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ফজরের আজান দিচ্ছিলেন মুয়াজ্জিন, মাঝপথেই ছুরিকাঘাত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
নলডাঙ্গা থানা। ফাইল ছবি

নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মো. সৈয়দ ইসলাম (৫০) নামে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে নলডাঙ্গা থানাধীন ৪নং পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত মুয়াজ্জিনের নাম মো. সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মসজিদে ফজরের আজান শুরু করেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। তারা গিয়ে দেখেন, মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মুয়াজ্জিন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে গেছে।

ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠান।

সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন। থানা পুলিশ কর্তৃক প্রাথমিক অনুসন্ধান অব্যাহত আছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সৌদি স্থানীয় সময় রাতে জুবাইল শহরে এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
বন দখলে নিতে ৪ শতাধিক গাছ ধ্বংস করলেন শাহিন
পটুয়াখালীর গলাচিপায় জমি দখলের উদ্দেশ্যে বন বিভাগের ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ এক্সকেভেটর (ভেকু) দিয়ে ধ্বংস করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাহিন হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বন বিভাগ।
বন দখলে নিতে ৪ শতাধিক গাছ ধ্বংস করলেন শাহিন
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নওগাঁর আত্রাইয়ে ছাগলে গাছের পাতা ও ফসল খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের মারধরে মো. ইয়াছিন আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
২০২২ সালের ১৬ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন আল আমিন সরদার। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। 
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, মণ্ডপ তৈরি, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও কারিগররা।
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
আরও পড়ুন
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
‘আমি ঈশ্বর’ দাবি করা ব্যক্তির ছুরিকাঘাতে চিকিৎসকের প্রাণহানি
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা