ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে হত্যার হুমকি দিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে রইচ উদ্দিন (৫৫) নামে সৎ নানার বিরুদ্ধে। পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষায় জানা যায়, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয়দের হাতে আটক হলেও পুলিশ পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যান।

অভিযুক্ত রইচ উদ্দিন উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় এক যুগ আগে ক্যানসারে শিশুটির মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর সৎ মা কিশোরীকে সৎ নানার বাড়িতে পাঠিয়ে দেন। অভিযোগ, সেখানে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে রইচ উদ্দিন তাকে একাধিকবার ধর্ষণ করেন।

সম্প্রতি ওই কিশোরী পেটে ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে স্থানীয় এক গাইনি চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিকভাবে টিউমারের ধারণা করা হলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, সে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা রইচ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান।

ঘটনার পর ওই কিশোরী ও তার নানি কুমারখালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, কিশোরীকে আবার চিকিৎসা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

কিশোরীর নানি বলেন, হত্যার হুমকি দিয়ে আমার নাতনিকে এক বছর ধরে ধর্ষণ করেছে সৎ নানা। পেটে ব্যথার কথা শুনে বাড়ির পাশের গাইনি চিকিৎসককে দেখালে তিনি জানান, নাতনি সাত মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর মামা বলেন, সঠিক বিচারের আশায় থানায় মামলা করতে এসেছি। আমরা উপযুক্ত শাস্তি চাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে একটি দোতলা টিনশেড বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। 
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
বাস থেকে জাপানি পিস্তল ও গুলিসহ আটক ২
চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বাস থেকে জাপানি পিস্তল ও গুলিসহ আটক ২
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে।  শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে ওই ঘটনা ঘটে। টিকটকের ভিডিওর বিষয়টি নজরে এলে ওই নারীকে তার বাড়িতে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ আসার খবরে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ওই নারী। অভিযুক্ত ঝর্ণা আক্তার একই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে। স্থানীয়রা জানান, ঝর্ণা আক্তার নিয়মিত টিকটক করেন। সম্প্রতি তার টিকটক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে শুরু হয় সমালোচনা। পরে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে। তাকে বাড়ির একটি ঘরে আটকে রেখে খবর দেয়া হয় পুলিশে। তবে পুলিশ আসার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ঝর্ণা।সর্বশেষ খবর ঝর্ণা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আমার স্ত্রীর এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা উচিত হয়নি। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, টিকটকের ভিডিওর বিষয়টি শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে। তাকে একটি ঘরে আটকে করে পুলিশে খবর দেন স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু পুলিশ আসার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ওই নারী। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারী কটূক্তি করে টিকটক করেছেন বলে অভিযোগ পেয়েছি। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যান ওই নারী। তার আটক করতে কাজ করছে পুলিশ। আরটিভি/এসআর
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
খুলনায় বিএনপি নেতাকে গুলি
খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এই ঘটনা ঘটে।
খুলনায় বিএনপি নেতাকে গুলি
আরও পড়ুন
সংস্কারের অভাবে ধ্বংসের মুখে দেশের প্রথম রেলস্টেশন
এমপি নুসরাতের বাড়িতে আগুন: ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় তদন্ত কমিটি, সময় চাইল আরও ৭ দিন
নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড