ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে নারী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম
গ্রেপ্তার আল আমিন ও হুসেন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়। এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন।

গ্রেপ্তার আল আমিন ও হুসেন উপজেলার মল্লিকবাড়ী ইউপির নয়নপুর এলাকার বাসিন্দা।

একই এলাকার অপর আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল আলম।

জানা গেছে, ভুক্তভোগী ওই নারী উপজেলার কাঠালী এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে চাকরি করেন। গত ৪ অক্টোবর রাতে ফ্যাক্টরি ছুটি হওয়ার পর আনুমানিক রাত ১০টার দিকে মল্লিকবাড়ী মোড় থেকে অটোরিকশাযোগে নয়নপুর এলাকায় তার এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। নয়নপুর ৯ নম্বর এলাকায় পৌঁছালে পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তা থেকে আসামিরা তাকে জোরপূর্বক ১নং আসামি আল আমিনের বসতঘরে নিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে রাত ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী ভালুকা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজন পলাতক আছেন, পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশ / দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গৃহকর্মী ভিসায় সৌদি আরবের জেদ্দায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রেহেনা খাতুনকে অবশেষে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে।
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গণপিটুনিতে নিহত / সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
বগুড়া শহরের এক গহনার দোকানে গিয়ে সোনার চেইন নিয়ে এক হাজার টাকার জাল নোটের বান্ডিল দিয়ে পালিয়ে গেছেন এক ব্যক্তি।
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ককটেলের স্পিন্টারে মতিউর রহমানের হাত ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা
আরও পড়ুন
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
ময়মনসিংহে অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ