ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
ডা. খাইরাতুন হিসান কেয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে ডা. খাইরাতুন হিসান কেয়া লেখেন, ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে, এ ধরনের যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে।

চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন তার স্বজনেরা।

তাদের অভিযোগ, দীর্ঘ সময় স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হলেও একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয়। পরে নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান তারা। আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি নাজমাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের বলেন, তিনি স্বাভাবিক প্রসবের চেষ্টা করেছিলেন। রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলার কথা বলেন।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের ওই মন্তব্যের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ
পারিবারিকভাবে বিয়ে করে নতুন স্ত্রীকে বাড়িতে আসেন ওমর ফারুক। বাড়িজুড়ে সবাই বেশ আনন্দিত। কিন্তু নিমেষেই আনন্দের বদলে বাড়িজুড়ে ছড়িয়ে পড়ে অস্বস্তি। বাসর রাতেই ওমর ফারুকের বাড়ির সামনে হাজির হন এক অন্তঃসত্ত্বা তরুণী।
বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি
কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩নং জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারিরা।
গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
আরও পড়ুন
গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
কুমিল্লায় চাঁদা না পেয়ে ভেকু দিয়ে বাড়ির প্রাচীর ও গেট ভাঙচুর!