ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: আরটিভি

রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) শহরের কাঠালতলী এলাকা থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও শহরের রিজার্ভ বাজার, পুরাতন হাসপাতাল, কলেজ গেইট, তবলছড়ি, বনরূপাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও মাদক কারবারিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পলাতক আসামী মো. ফারুক (৪৮), মো. ইলিয়াস রনি (২৮), মো. নাজিম উদ্দিন (২৪), জাহেদ (২২), মোসলেম খাঁ (৫৫), তালাশি (৩৫), মো. আবু তালেব (৩৪), মো. হাসান সুজন (৩০), মো. নিশান (৩১), বাঁশি চাকমা (৩৫) ও মো. সাইদুল ইসলাম (২০)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মানতাশা আরফিন মেঘলা (৩৪) নামে পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 
নরসিংদীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাজারহাটে এনসিপি নেতা খোকন চৌধুরীর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক, রাজারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজারহাটে এনসিপি নেতা খোকন চৌধুরীর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন
মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন
মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতকে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন।
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
আরও পড়ুন
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি
ছাত্রলীগ ধরলে ওসির পরিবার-বংশ শেষ করে দেওয়ার হুমকি!