ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাঁচতে চায় আরিফুল, প্রয়োজন আর্থিক সহায়তা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: আরটিভি

তিন বছর আগে স্ত্রী বর্ষা খাতুনের কোল আলোকিত করে আসে তাদের একমাত্র ছেলে আদিল আহনাফ। সন্তান জন্মের পর পরিবারে যখন আনন্দের বন্যা বইছিল, ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল ইসলাম খুশু।

প্রথম দিকে সাধারণ কোনো অসুখ মনে হলেও দিন দিন বাড়তে থাকে তার অসুস্থতা। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে আরিফুল ইসলাম খুশুর দুটি কিডনিই বিকল হয়ে গেছে।

এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এভাবে কেটে গেছে তিন বছর। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ ঝাওডাঙা গ্রামের দুই কিডনি বিকল হওয়া আরিফুল ইসলাম। চিকিৎসকদের মতে, দ্রুত কিডনি প্রতিস্থাপন করা না হলে অকালে ঝরে যেতে পারতেন ২৮ বছর বয়সী আরিফুল।

তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি।

জানা গেছে, ২০২৩ সাল থেকে কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরিফুল ইসলাম খুশু। কিডনি ডায়ালিসিস ও চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন একসময়ের ক্ষুদ্র ব্যবসায়ী আরিফুল ইসলাম। আর্থিক সংকটের কারণে পরিবারের অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন। অর্থসংকটের কারণে মাঝে মাঝে বন্ধ রাখতে হচ্ছে চিকিৎসাও। ধারদেনা করে কোনোমতে সংসার ও চিকিৎসা চলছে তার। কিডনি বিকল হওয়ার পর একমাত্র ছেলেকে নিয়েই সময় কাটছে আরিফুল ইসলাম খুশুর।

দুঃসময়েও এখনো তার পাশে রয়েছেন স্ত্রী বর্ষা খাতুন। এখন তিন বছর বয়সী একমাত্র ছেলের জন্যই বাঁচতে চান আরিফ। তবে তাকে বাঁচাতে হলে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। চিকিৎসকদের মতে, কিডনি প্রতিস্থাপনের জন্য কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা আরিফুলের পরিবারের পক্ষে সম্ভব নয়। এমনকি ভিটেমাটি বিক্রি করেও এত টাকা সংগ্রহ করা সম্ভব নয় এই পরিবারটির পক্ষে।

তাই সরকার, দানবীর, সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহায়তা চান আরিফুল ও তার স্ত্রী। সহৃদয়বান মানুষের একটু সহায়তায় বেঁচে যেতে পারে একটি জীবন।

এ বিষয়ে কিডনি রোগী আরিফুল ইসলাম খুশু বলেন, প্রায় তিন বছর ধরে কিডনি বিকল হয়ে মানবেতর জীবনযাপন করছি। চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছি। কিডনি প্রতিস্থাপন করা হলে আমার বাঁচার সম্ভাবনা রয়েছে। তাই দেশবাসীর কাছে আর্থিক সহায়তা কামনা করছি। আমি বেঁচে গেলে আমার ছেলে ও স্ত্রী ভালোভাবে বাঁচতে পারবে।

আরিফুলের স্ত্রী বর্ষা খাতুন বলেন, আরিফুলকে বাঁচাতে অনেক টাকা প্রয়োজন। কেউ যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে আমার স্বামী বেঁচে যাবে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, আমরা এই পরিবারের পাশে দাঁড়াব। আর্থিক ব্যবস্থার জন্য জেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জানাব। পাশাপাশি বর্তমানে আরিফের পরিবারে কোনো কিছু প্রয়োজন হলে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।

এছাড়াও তিনি সমাজের বিত্তবানদের আরিফুলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল মেয়ের মরদেহ
সাতক্ষীরার তালায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বাবাকে মারধরের ঘটনার কয়েক দিন পর ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পরে মিলল মেয়ের মরদেহ
‘বিনামূল্যে খতনা’ কর্মসূচির পর হাসপাতালে ৫০ শিশু, ক্ষতস্থানে রক্তক্ষরণ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে বিনামূল্যে খতনা করানোর পর ৫০ শিশু বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
‘বিনামূল্যে খতনা’ কর্মসূচির পর হাসপাতালে ৫০ শিশু, ক্ষতস্থানে রক্তক্ষরণ
খুলনায় কলেজের গেটে যুবককে গুলি
খুলনা নগরীর দৌলতপুরে সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল (২০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত মহিদুলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার ফাঁকা স্থানে বা এর কাছাকাছি অবস্থান করছিলেন মহিদুল। হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দৌলতপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। আরটিভি/টিআর
খুলনায় কলেজের গেটে যুবককে গুলি
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে পোশাকশ্রমিক তরুণীকে (২৬) ধর্ষণের চেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
আরও পড়ুন
৮ মাস পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী