ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

জাতীয় গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়ায় শিক্ষক জসিমকে সংবর্ধনা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম
ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে : ছবি আরটিভি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করায় চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান সরকার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মো. খায়রুল আবেদীন স্বপন ও সংবর্ধিত অতিথি সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ফুলের মালা পরিয়ে গুণী শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সংবর্ধনা জানান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তিনি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে মোহাম্মদ জসিম উদ্দিনের এই সম্মাননা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গর্বের বিষয়। তার এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি বটু কৃষ্ণ বসু এবং সহকারী প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ধর।

এ সময় উপস্থিত ছিলেন সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু, জহিরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, সাচার ইসলামিয়া আলিম মাদরাসার অভিভাবক সদস্য খোরশেদ আলম মেম্বারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০২ জনের মধ্যে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন স্থান করে নিয়েছেন। ওইদিন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর হাত থেকে সন্মাননা পুরস্কার গ্রহণ করেন তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রায় কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের গুরুতর অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। 
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
গাছ থেকে সংগ্রহের পর মাত্র তিন থেকে চার ঘণ্টার ব্যবধান। এর মধ্যেই শক্ত, কাঁচা সবুজ পেঁপে হয়ে যাচ্ছে হলুদ-লাল পাকা ফল।
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, আওয়ামী লীগ যে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল, সেটি ভারতের আশীর্বাদেই। ভারতের আশীর্বাদপুষ্ট হয়েই তারা টিকে ছিল। আর এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে।
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে সংগ্রহ করা অর্থ মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংক হিসাবে জমা করে পরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
আরও পড়ুন
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত