ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম
কাদিরখিল গ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে। ছবি: আরটিভি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। পরে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বাড়ির আঙিনা, সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশের আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচির মাধ্যমে গ্রামবাসীকে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং বসতবাড়ির আঙিনা পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আলাউদ্দিন সরকার, অ্যাডভোকেট মো. জসিম সরকার, শাহাদাত হোসেন মানিক মুন্সী, সভাপতি মোহাম্মদ উল্যাহ মুন্সী, সিনিয়র সহসভাপতি ফরহাদ প্রধানীয়া, সহসভাপতি রিপন সরকার, হানিফ প্রধান, হোসেন সরকার, কাউসার সিকদার, মহারাজ মুন্সী, রাসেল প্রধান, গোলাম কিবরিয়া মুন্সী, কাজল সিকদার, আবুল খায়ের দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. লিটন দরবেশ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মাহবুব সিকদার, আইন সম্পাদক আলামিন দরবেশ, কোষাধ্যক্ষ মোজাম্মেল মুন্সী, প্রবাসী কল্যাণ সম্পাদক জিসান প্রধান, দপ্তর ও প্রচার সম্পাদক নাজমুল মুন্সী, চিকিৎসা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সাগর চৌধুরী, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কাইয়ুম মুন্সী, সহ-দপ্তর সম্পাদক সুমন সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কার্যনির্বাহী সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবীদের কাজের সুবিধার্থে অ্যাপ্রোন উপহার দেওয়ায় মো. তহিরুল ইসলাম পাটোয়ারী ও মো. হানিফ প্রধানীয়ার প্রতি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন গ্রাম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। তারা ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
গাজীপুর মহানগরীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে প্রবেশ করে মালামাল লুটপাট এবং স্থানীয়দের হাতে আটক ৯ জনকে সহযোগীদের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের একজনকে ধরে রাখার কথা জানিয়েছেন কারখানা ভবন মালিক।
গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনের ৪৭ (এ) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। আওয়ামী লীগ নিজেরাই আইনটি করেছে। এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে।
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
কুড়িগ্রামে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগ এনে ১২ বছর বয়সী এক মাদরাসাশিক্ষার্থীকে বিবস্ত্র অবস্থায় মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি পথরেস্তোরাঁর উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। এ বিযয়ে ভুরুঙ্গামারী থানায় ৯ নভেম্বর অভিযোগ করেছেন শিশুটির বাবা।
কুড়িগ্রামে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন
৩ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন সেই নারী 
সমাধান না হওয়ায় টানা তিনদিন ধরে জামালপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার সেই নারী। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী। 
৩ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন সেই নারী 
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যেখানে প্রচলিত ফসল উৎপাদনে কৃষকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে মালটা চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার পাইকগাছার তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাগান গড়ে তুলেছেন তিনি। বাগানের চার শতাধিক গাছে এবার এসেছে বাম্পার ফলন। তার এই উদ্যোগে উপকূলীয় অঞ্চলে বিকল্প ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর 
যুবদল নেতা কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী