ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সময়সীমা শেষে এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

তারা হলেন, বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এর আগে, বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে মির্জা ফয়সল আমিন এখন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির পক্ষ থেকে মির্জা ফয়সল আমিনকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিমান করে বাড়ি ছাড়েন মারুফ, একদিন পর পুকুরপাড়ে মিলল মরদেহ
নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার একদিন পর পুকুরপাড় থেকে মো. মারুফ (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অভিমান করে বাড়ি ছাড়েন মারুফ, একদিন পর পুকুরপাড়ে মিলল মরদেহ
হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ, দামে খুশি কৃষকরা
দিনাজপুরের সীমান্তঘেঁষা হাকিমপুর হিলি উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে কাঁচামরিচের চাষাবাদ। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ, সহজ পরিচর্যা এবং বাজারে ভালো দাম পাওয়ার কারণে কাঁচামরিচ চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে এবার মরিচের ফলনও হয়েছে চমৎকার। কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি বাজারে চড়া দাম পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার মরিচ চাষিরা।
হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ, দামে খুশি কৃষকরা
রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর ‘আঁতুড়ঘর’ কলমাকান্দা নির্বাচন অফিস
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আবারও দুই রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ উঠেছে। 
রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর ‘আঁতুড়ঘর’ কলমাকান্দা নির্বাচন অফিস
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
গোপালগঞ্জ জেলা শাখা ছাত্রদলের ২৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
রংপুর মহানগরীর অবকাঠামোগত উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (আরপিসিসি) প্রশাসক।
রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
আরও পড়ুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ২৮৭ জনের
পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমের সময় কমলো
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা