ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাসরঘরে প্রাণ গেল বরের

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ এএম
প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পর বাসরঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ী আয়নাল হকের প্রথম স্ত্রী গত জুলাই মাসে দুই সন্তান রেখে মারা যান। পরবর্তী সময়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার রাতে রুবিনা খাতুন (২০) নামের এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন আয়নাল। কিন্তু বাসরঘরে যাওয়ার পরপরই তিনি হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। স্বজনেরা তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আনন্দের পরিবেশ মুহূর্তেই শোকাবহ পরিস্থিতিতে রূপ নেয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪১টি এলাকায় শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের জন্য সাময়িকভাবে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চসার ৩৩ কেভি ফিডারের জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়- মিরেশ্বর, পঞ্চসার (ইটখোলা), বাস্তুহারা, গোসাইবাগ, বাগবাড়ী, মুক্তারপুর, খালাসীবাড়ী, নতুনগাঁও, নয়াগাঁও মধ্যপাড়া, মানিকপুর, ইদ্রাকপুর, উত্তর কোটগাঁও, হাসপাতাল, সুপারমার্কেট, পুলিশ ফাঁড়ি, পঞ্চসার, মানিকপুর দশতলা, গনকপাড়া, কোটগাঁও, সরদারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির, মুন্সিগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাবাড়ী, রামেরগাঁও, জোড়পুকুরপাড়, আধারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশপট্টি), দশকানি, মুক্তারপুর চৌধুরীবাড়ী, দয়াল বাজার, বৈখর, চম্পাতলা, রনছ রুহিতপুর, রনছ পারুলপাড়া, মুক্তারপুর বিসিক, ডিঙ্গাভাঙ্গা ও সড়ক ভবন এলাকা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ব্যাপারে আরও জানানো হয়েছে, কাজের প্রয়োজনে নির্ধারতি সময়সূচির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে। একইসঙ্গে কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ আবার চালুও করা হতে পারে। এ জন্য সবাইকে বিদ্যুৎ লাইনের কাছাকাছি অবস্থান না করে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সাময়িকভাবে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ। আরটিভি/টিআর
আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক ছেলেশিশুকে চুরি করে নিয়ে গেছে এক দুর্বৃত্ত নারী।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া শিশুটি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান। শিশুটির পরিবার জানায়, গত সোমবার প্রসবব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন মরিয়ম। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান ছেলে হওয়ায় পরিবারটি অনেক খুশি ছিল। তবে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক নারী রোগীর স্বজনের ছদ্মবেশে মরিয়ম ও তার মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এর কিছুক্ষণ পর নবজাতকের মায়ের ব্যথা অনুভূত হলে ওই নারী সহযোগিতার কথা বলে শিশুটিকে কোলে নেন। একপর্যায়ে শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হাসপাতালে এসে তদন্ত শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী শিশুটির পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ওই নারীকে শনাক্ত করা এবং শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। আরটিভি/টিআর
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের আলোচিত চার খুনের ঘটনায় ডিএনএ পরীক্ষার পর আটক করা দুইজন আসামির নমুনার সঙ্গে মিল পেয়েছে সিআইডি। ঘটনাস্থল থেকে উদ্ধার খেজুর, শসা ও সিগারেটের মতো কিছু গুরুত্বপূর্ণ আলামতের সঙ্গে গ্রেপ্তার আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ'র শতভাগ মিল পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের সঙ্গে দুই আসামির সম্পৃক্ততা যাচাই করতে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে ডিএনএ ম্যাচ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।   তিনি জানান, ডিএনএ পরীক্ষায় দুই আসামির সঙ্গে হত্যাকাণ্ডের আলামতের মিল পাওয়ার যে তথ্য সামনে এলো এতে চার হত্যাকাণ্ডে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের সম্পৃক্ততার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণের আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হলো। তবে হত্যাকাণ্ডের পেছনে আর কেউ জড়িত ছিল কি না, হত্যার প্রকৃত উদ্দেশ্য কী এবং পুরো ঘটনার সঙ্গে আরও কোনো বিষয় সম্পৃক্ত আছে কি না এসব বিষয় তদন্তের চলমান রয়েছে। গত ২০ সেপ্টেম্বর ডিএনএ পরীক্ষার জন্য গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ঢাকায় নেওয়া হয়। পরদিন সোমবার ঢাকার সিআইডি কার্যালয়ে তাদের নমুনা সংগ্রহের কথা জানিয়েছিল পুলিশ। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং নিহতদের নমুনার সঙ্গে আসামিদের ডিএনএ মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছিল। সিআইডি ও তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার শিক্ষক পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধার কার্যক্রমের সময় ঘটনাস্থল থেকে ৩৫টি আলামত সংগ্রহ করেছিল সিআইডি। ঘটনার ১২ দিন পর তিন দফায় সেগুলো ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এসবের মধ্যে ফল কাটার চাকু, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, নান রুটি, শসা ও খেজুর, বেসিনের দাগ, নিহত শিশু প্রিয়মের খাতায় পাওয়া একটি লেখাসহ সংগ্রহ করা ৩৫টি আলামত রয়েছে। তদন্তে নতুন করে পাওয়া ডিএনএ মিল মামলার ফরেনসিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ঘটনাস্থলে থাকা খাদ্যদ্রব্য ও ধূমপানের আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া যাওয়াকে তাদের সঙ্গে ঘটনাস্থলের সম্ভাব্য সরাসরি যোগাযোগের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সূত্র হিসেবে দেখা হচ্ছে। তবে তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ডিএনএ মিলকে এককভাবে চূড়ান্ত অপরাধের প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আদালতে অভিযোগ প্রমাণের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার ফলাফলের পাশাপাশি আসামিদের জবানবন্দি, ময়নাতদন্ত প্রতিবেদন, ঘটনাস্থলের অন্যান্য আলামত, লুট হওয়া সম্পদ উদ্ধারের তথ্য এবং তদন্তে পাওয়া অন্যান্য প্রমাণও বিবেচনায় নেওয়া হবে। প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে টানা দুই দিন যোগাযোগ না হওয়া এবং বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্বজনেরা বিষয়টি জানতে পারেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। পুলিশের তদন্তে তাদের সবাইকে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসে। আরটিভি/টিআর
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
দুর্ঘটনায় জ্ঞান হারান মোটরসাইকেল আরোহী, পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ। পরিচয় শনাক্ত করতে তার পকেট তল্লাশির সময় একটি প্যাকেট থেকে এসব ইয়াবা পাওয়া যায়।
দুর্ঘটনায় জ্ঞান হারান মোটরসাইকেল আরোহী, পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে গলায় গামছা পেঁচানো জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া গেছে।
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
আরও পড়ুন
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
আরও পাঁচজনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু, ৭ দিনে ৪৯ মৃত্যু