ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের ৩০ কেজির পার্সেল দেশে এসে হয়ে গেলে ১৯ কেজি!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম
ছবি : সংগৃহীত

সৌদিআরব থেকে পাঠানো ২৯.৯০ কেজি মালামাল ব্রাহ্মণবাড়িয়া এসে হয়ে গেলে ১৯.৭০ কেজি। সরকারী ডাক বিভাগে আসা এই পার্সেলের প্রাপক ওজনে কম দেখে সেটি গ্রহনে আপত্তি করলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার। প্রাপক জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার মো. আতিকুর রহমান এ ব্যাপারে লিখিত অভিযোগ করে ক্ষতিপূরন দাবি করেছেন।

অভিযোগ থেকে জানা গেছে, সৌদিআরব থেকে তার নামে খেজুর, লোশন, ক্রিম, সাবান, চকলেট ও জুতো ভর্তি একটি কার্টুন পার্সেল করে পাঠানো হয়। গত ৪ অক্টোবর পার্সেলটি গ্রহন করার জন্য ব্রাহ্মণবাড়িয়া পোস্ট অফিস থেকে তাকে ফোন করলে পরদিন তিনি পার্সেলটি গ্রহণ করতে পোস্ট অফিসে যান এবং পার্সেলটি দুই পাশে ছেঁড়া অবস্থায় দেখতে পান। প্রেরিত পার্সেলের বক্সের উপরে ওজন ২৯.৯০ কেজি লেখা থাকলেও ওজন করে ১৯.৭০ কেজি পাওয়া যায়।

১০.২০ কেজি মাল কম হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে পোস্টমাস্টার তাকে বলেন, পার্সেলটি ছেঁড়া অবস্থায় রিসিভ করেছেন এবং তাদের কিছুই করার নেই। পার্সেলটি ছেঁড়া অবস্থায় রিসিভ করে থাকলে, কেন প্রাপককে তা রিসিভ করতে বলা হচ্ছে বা কেন অফিসিয়ালি নোট করেননি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি এমন প্রশ্নে পোস্ট মাস্টার অফিসিয়ালি নোট করেছেন বলে জানান। প্রাপক তখন অফিসিয়ালি নোটের একটি কপি দিতে অনুরোধ করলে তাকে দুই ঘন্টা পরে আসতে বলেন। এই সময়ে প্রাপককে ৭,৯৮৮ টাকা দিয়ে পার্সেলটি রিসিভ করতে বলা হয়।

পরবর্তীতে ডাক কর্মকর্তাদের পরামর্শে টাকা পরিশোধ করে পার্সেল খুলে ভেতরের সব প্যাকেট খোলা অবস্থায় পান। খোলাকৃত প্যাকেটে খেজুর, লোশন, ক্রিম, সাবান ও চকলেট অনেক কম পাওয়া যায় বলে অভিযোগ করেন তিনি।

পার্সেলের প্রাপক মো. আতিকুর রহমান বলেন, পার্সেলে মালামাল কম থাকার অভিযোগ জানাতে গেলে পোস্ট মাস্টার তার সঙ্গে দুর্ব্যবহার করেন। মাস্টার বলেন, ‘পার্সেল এভাবেই আসে। অভিযোগ দিতে গেলেও সেটি নিতে গড়িমসি করেন। রিসিভ কপিতে সিল দিতে চাননা। তিনি বাসায় আসার পর পোস্ট অফিস থেকে একজন তাকে ফোন করে এ নিয়ে বাড়াবাড়ি না করতে বলেন।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরের পোস্টমাস্টার জিনাত রেহেনা বলেন, তাদের মধ্যে কেউ প্যাকেট খুলেনি। মালামাল চট্টগ্রাম থেকে তাদের এখানে আসে। এ বিষয়ে চিঠির মাধ্যমে কর্তৃপক্ষকে জানিয়েছি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার (৪০) নামের পুলিশের এক সোর্সকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে থানার অভ্যন্তরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত সেরেস্তা কক্ষসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ও ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় ও সিআইডির সদস্যদের সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। আরটিভি/টিআর
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন সজীব মিয়া (৩০) নামে এক যুবক।
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর
শ্রমিকদের বেতন বাড়ার সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শ্রমিকদের বেতন বাড়ার সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আরও পড়ুন
১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল, কীভাবে? 
দুই কলেজ শিক্ষককে পার্সেলে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি, যা জানা গেল