
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্সের শিশু স্বর্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শতাধিক শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিশুদের রংতুলিতে বাংলাদেশের পতাকা, ফল-ফুল, প্রকৃতি, বাংলার গ্রামীণ জীবন, পরিবেশ ও নৌকাবাইচসহ বিভিন্ন বিষয় ফুটে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুলতান প্রেমীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএম



