ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে পাঁচ বছর ও দেড় বছর বয়সি দুই কন্যাসন্তানকে সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সূত্র ধরে শিশু দুটির স্বজনদের খুঁজে বের করা হয়। পরে তাদের চাচির জিম্মায় দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর বাজারের দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাজার এলাকায় দুই শিশুকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখে স্থানীয়রা তাদের কাছে যান। এ সময় পাঁচ বছর বয়সি বড় বোন ইসরাত জানায়, তাদের মা চিপস কিনে দিয়ে কোথাও চলে গেছেন। দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি।

পরে শিশু দুটির পরিচয় শনাক্ত এবং পরিবারের সদস্যদের খুঁজে পেতে স্থানীয় কয়েকজন তাদের ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ও ভিডিও দেখে শিশু দুটির এক চাচি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় তিনি শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।

পরিবার সূত্রে জানা যায়, শিশু দুটির বাবা নাছির কুমিল্লা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। চার মাস আগে নাছির ও জেসমিনের মধ্যে আইনি বিচ্ছেদ হয়। এরপর জেসমিন অন্যত্র বিয়ে করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে শিশুদের চাচি মুঠোফোনে তাদের মা জেসমিনের সঙ্গে যোগাযোগ করেন। ফোনালাপে জেসমিন শিশু দুটিকে স্বেচ্ছায় ও জেনেশুনে রাস্তায় রেখে যাওয়ার কথা স্বীকার করেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি শিশুদের আর কোনো দায়িত্ব নেবেন না কিংবা ফিরিয়ে নেবেন না বলেও জানান। এদিকে শিশুদের বাবা নাছিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। স্থানীয় এক চিকিৎসক ফোন করে বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। তবে এর আগেই পরিবারের সদস্যরা চিকিৎসকের দোকানে উপস্থিত হন। পরে স্থানীয়দের উপস্থিতিতে শিশু দুটিকে তাদের চাচির কাছে হস্তান্তর করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে পদে থাকার অভিযোগে শোকজের মুখে পড়েছেন ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলু।
সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
খুলনার দাকোপে ঢাকী নদীর ভাঙনে ওয়াপদার বেড়িবাঁধের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে বাঁধে ধস ও ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে আশপাশের বসতবাড়ি, সড়ক ও ফসলি জমি।
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
রাজশাহীতে নিজ বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কবে উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।বিমানবন্দরটির উদ্বোধনের সময় জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কবে উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
আরও পড়ুন
কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যা, সেই রাজু গ্রেপ্তার
ওমরাহ পালনে গিয়ে মিসাইল হামলায় বাংলাদেশি হাফেজ নিহত
কুবির ‘চিঠি উৎসবে’ অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি
কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার