ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম
ছবি: আরটিভি

আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

এদিকে পূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নবমীর দিন রাজশাহী ধর্মসভা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এবার দেবী দুর্গার আগমন ঘটকে এবং গমন নৌকায়। শঙ্খধ্বনি, ঢাক-কাশরের বাদ্য আর পুরোহিতদের পূজা-অর্চনায় মুখর হয়ে উঠবে রাজশিয়ার মণ্ডপগুলো। উৎসবের আগে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

রাজশাহীর টাইগার সংঘ এবার তাদের ৪৫তম বছরে ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা নির্মাণ করছে। প্রতিমার পরিবারের অন্য সদস্যদের অবয়ব স্বাভাবিক আকারে রাখা হলেও দুর্গাপ্রতিমায় আনা হয়েছে বিশেষত্ব। ব্যতিক্রমী এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে প্রতিমাটি দেখতে দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

টাইগার সংঘের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, রাজশাহী সম্প্রীতির শহর। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মকে সমান মর্যাদা দেন। অতীতে কোনো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্প্রতি রাজশাহী ধর্মসভা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ফ্রন্টের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা। তিনি জানান, আগামী ২০ অক্টোবর নবমীর দিন যেকোনো সময় রাজশাহী ধর্মসভা পরিদর্শন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অশোক কুমার সাহা আরও জানান, এবার পূজামণ্ডপগুলো সর্বোচ্চ পরিমাণ অনুদান পেয়েছে এবং পুরোহিতেরা প্রতি মাসে ভাতা পাচ্ছেন। এ জন্য আয়োজকেরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

এবার রাজশাহী মহানগরীতে ৮৫টি এবং জেলার আটটি উপজেলায় ৩৮১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলাগুলোর মধ্যে বাগমারায় সর্বোচ্চ ৮৬টি মণ্ডপ রয়েছে। এ ছাড়া তানোর ও বাঘায় ৫৯টি করে, পুঠিয়ায় ৫৬টি, গোদাগাড়ী ও চারঘাটে ৪২টি করে, মোহনপুরে ২৪টি এবং দুর্গাপুরে ২৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

সব মিলিয়ে রাজশাহী জেলায় এবার ৪৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিলেন আইভীর আইনজীবীসহ ৩ জন
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আরও পড়ুন
দুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিল
যে গ্রামে নারীরাই সামলান পূজার সব দায়িত্ব
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট