ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
সৌজন্য ছবি

গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির দাবা খেলোয়াড়দের সংগঠন ‘রুয়েট চেস ক্লাব’ এর উদ্যোগে প্রস্তুত করা হয়েছে এবারের দাবার টিম।

বুধবার (১৪ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দাবাড়ুরা অংশ নেবেন। রুয়েটের প্রতিনিধিত্ব করবেন ছয় সদস্যের একটি দল। দলের দলনেতা হিসেবে থাকছেন তড়িৎ ও কম্পিউটার কৌশল (ইসিই) বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিব্বি মোহাম্মদ ওমর।

রুয়েট হতে অংশগ্রহণ করতে যাওয়া দলের অন্য সদস্যরা হলেন- ২০২১-২২ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের মো. কাওসার আলী ও একই শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মো. নাজমুস শাহাদাত, ইসিই বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সামিউল আলম ও এস এম সাদমান আজিজ সিফাত এবং একই বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশ গ্রহণকারী দলগুলোর সঙ্গে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের কৌশল, মেধা ও দক্ষতার লড়াইয়ে নামবে রুয়েটের প্রতিনিধিত্বকারী দাবারু দল। টুর্নামেন্টটি স্ট্যান্ডার্ড সুইস পদ্ধতিতে পরিচালিত হবে। দিনব্যাপী দলগুলো মোট ৭ রাউন্ড ম্যাচ খেলবে বলে জানা গেছে। পরবর্তীতে অর্জিত পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।

রুয়েট চেস ক্লাবের সভাপতি এবং ইসিই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিব্বি মোহাম্মদ ওমর জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় রুয়েটের প্রতিনিধিত্ব করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। টিম মেম্বারদের দক্ষ কৌশলে ভালো ফলাফল অর্জন এবং রুয়েটের সুনাম অক্ষুণ্ন রাখতে পারবো বলে বিশ্বাস করি। সর্বোপরি, খেলাধুলার প্রকৃত উদ্দেশ্য চিত্ত বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশ বজায় রাখা; আমাদের অংশগ্রহণমূলক কার্যক্রম অন্যদেরও উৎসাহ করে বলে প্রত্যাশা করি।

প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যেই রুয়েট চেস টিমের আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করা হয়েছে। দাবাপ্রেমী শিক্ষার্থীদের প্রত্যাশা, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার এ আসরে দক্ষতা ও কৌশলনির্ভর খেলায় সফলতার মাধ্যমে রুয়েটের প্রতিনিধিত্ব করবে দলটি। একই সঙ্গে প্রতিযোগিতা উপলক্ষ্যে রুয়েট চেস ক্লাবের খেলোয়াড়দের মাঝে প্রস্তুতি ও উৎসাহের আমেজ বিরাজ করছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়েছিলেন শিক্ষার্থী মুজিবুর রহমান। তবে সৌভাগের বিষয় জটিলতা কাটিয়ে তিনি সনদটি হাতে পেয়েছেন।
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিকক্ষকে বেডরুমে পরিণত করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু বুধবার, যেভাবে করবেন
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্যকে বহিষ্কার
রুয়েটে কোডিং পদ্ধতি চালুর প্রতিশ্রুতি বনাম বাস্তবতা
রুয়েটে ফার্স্ট এইড ও ইমার্জেন্সি রেসপন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত